বিবৃতি
নগর সম্মেলন -২০২৪ সফল করার আহবান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান আজ ০৪ ফেব্রুয়ারী রবিবার এক যৌথ বিবৃতিতে জানান,বিদ্যমান শিক্ষা,সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম-ই একমাত্র সমাধান এই প্রতিপাদ্যকে ধারন করে আগামীকাল ৫ ফেব্রুয়ারী দুপুর ২ টায়,বরিশালের প্রানকেন্দ্র নগরীর সদর রোডস্থ টাউন হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের বার্ষিক সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।এরই মধ্যে নগর সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম,শায়খে চরমোনাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্র সমাজ ও বরিশাল বাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী। এছাড়াও আরো বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা আরো বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশকে ধারন করে রাজনীতি করে।দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব,ছাত্র সমাজ ও জনসাধারণের অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ইসলাম, দেশ,মানবতার অতন্দ্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে কোন সংকট শক্তিতে রূপান্তর করে আগামীর বাংলাদেশ বিনির্মানে ক্ষেত্র প্রস্তুত করে।তাই আসুন আমাদের এ বাংলাদেশের চলমান সকল সংকট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি,হাতে হাত রেখে নজরুলে সেই দ্রোহের সুরে সুর মিলিয়ে বলি”কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট,রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
পরিশেষে তারা সকল সচেতন ছাত্রসমাজ,সাংবাদিক ও সর্বস্তরের নেতাকর্মীদের কে নগর সম্মেলন -২০২৪ সফল করার আহবান জানান।







