তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে সফরকারী শ্রীলঙ্কা। বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।
৪৮ ওভার ৫বল খেলে এই রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৫৬ রান।
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে আজকের প্রথম ওয়ানডের একাদশে তিন পরিবর্তন এসেছে। এনামুল হক বিজয়, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
সিলেটের মাটিতে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি হারলেও ৫০ ওভারের খেলায় চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায় টাইগার বাহিনী।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।






