গাজীপুর: গাজীপুর শিল্পাঞ্চলে অন্তত ৩৬টি তৈরি পোশাক শিল্প কারখানায়। এবার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ না করেই পবিত্র ঈদুল ফিতরের ছুটি প্রদান করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। এর ফলে এসব কারখানার শ্রমিকরা মনের ভিতরে না পাওয়ার হতাশা ও আক্ষেপ নিয়েই নারীর টানে গ্রামের বাড়িতে চলে গেছেন।
বুধবার (১০ এপ্রিল) সকালে গাজীপুর জেলা শিল্প পুলিশ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। শিল্প পুলিশ সূত্রে আরও জানাগেছে, দফায়-দফায় শিল্প পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিজিএমইএ অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট কারখানার মালিক পক্ষের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের ব্যাপারে করণীয় ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। এর ফুল সূতিতে গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেছে সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষ।
তবে মঙ্গলবার (৯ এপ্রিল) পর্যন্ত এখনো অনেক কারখানার মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করতে পারেনি।
গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে, ঈদের আগেই মালিকরা শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা দিয়ে ছিলেন। বাস্তবে সেই কথা অনেক কারখানাই রাখতে পারেনি।
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে গাজীপুরে ২ হাজার ২২৩টি বিভিন্ন কারখানার মধ্যে ২ হাজার ১৩৮টি কারখানা শ্রমিকদের মার্চের বেতন পরিশোধ করেছে। এসব কারখানার মধ্যে ২ হাজার ২০৭টি ফেব্রুয়ারি মাসেরও বেতন পরিশোধ করেছে।
এখনো ১০১টি কারখানা শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ না করেই কারখানার ছুটি ঘোষণা করেছে। এছাড়াও এবারের ঈদুল ফিতরে ২ হাজর ১৮৭টি কারখানায় ঈদ বোনাস দেওয়া হলেও এখনো মোট ৩৬ কারখানায় বোনাস বকেয়া রেখেছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান,বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৭৩৭টির মধ্যে ৭১০টি, বিকেএমইএর ১৩২টির মধ্যে ১২৮টি, বিটিএমএর ১৩০টির মধ্যে ১২৬টি এবং অন্যান্য এক হাজার ২২৪টি কারখানার মধ্যে এক হাজার ১৭৪টি কারখানায় মার্চের বেতন পরিশোধ করা হয়েছে। তবে বকেয়া রয়েছে ৮৫ কারখানায়। শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিজিএমইএর পাঁচটি, বিকেএমইএর একটি, বিটিএমএর একটি এবং অন্যান্য নয়টিসহ মোট ১৬টি কারখানায় ফেব্রুয়ারির বেতন বকেয়া রয়েছে।
শিল্প পুলিশের এই এসপি সারওয়ার আলম গণমাধ্যমে আরও জানান,বিজিএমইএর মোট ৭৩৭টির মধ্যে ১২টি, বিকেএমইএর মোট ১৩২টির মধ্যে চারটি, অন্যান্য এক হাজার ২২৪টি কারখানার মধ্যে ২০টিসহ মোট ৩৬টি কারখানায় এবার মঙ্গলবার পর্যন্ত শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে সক্ষম হয়নি।
এ দিকে শিল্প পুলিশের আরেক সূত্রে তথ্য জানা গেছে, বিটিএমএর অধিভুক্ত যেসব কারখানা রয়েছে। তাদের সকল কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে। গাজীপুরের ১ হাজার ৯৭৬ কারখানায় শ্রমিকদের জন্য পূর্ণ ছুটি এবং ১ হাজার ৪২টি কারখানায় অদ্য ছুটি প্রদান করা হয়েছে। এছাড়া গাজীপুরে মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে সমঝোতা করে বিভিন্ন কারণে ৩৪ কারখানার ছুটি বাতিল এবং ২ কারখানা আংশিক খুলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







