মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনায়েত হোসেন নয়ন, শেখ মোহাম্মদ আতাউর রহমান, ফেরদৌস হোসেন আরিফ, উত্তম কুমার শর্মা, জালাল উদ্দিন, মোহাম্মদ মোস্তফা। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইফুল ইসলাম, মোহাম্মদ সেলিম, সালাহ্ উদ্দিন আহম্মদ, মোহাম্মদ সাইফুল আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিবি কুলছুমা চম্পা, বর্তমান ভাইস চেয়ারম্যান ইসমত আরা, উম্মে কুলসুম কলি।
মিরসরাই উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন বলেন, মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৭ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







