admin

admin

ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে পিটুনি, একজনের মৃত্যু

চট্টগ্রাম : চোর সন্দেহে চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২২...

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি: এ্যানি

লক্ষ্মীপুর : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছরের রাজনীতির ট্রেন্ড আর চলবে না। নতুনভাবে মানুষকে আশ্বস্ত...

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি দ্রুত ৪ লেনে উন্নীত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর...

আজ নারী নেত্রী নেহার পারভীন রুনু প্রথম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত

আজ ২২ আগস্ট ২০২৫, সকল ১০ টায় থেকে বরিশাল সদরে উত্তর জাগুয়া মরহুমার নিজ বাড়ীতে বাংলাদেশ গকৃষক ফেডারেশন ও বাংলাদেশ...

তানোরে প্রচারণার সময় আওয়ামী লীগের দুই কর্মী আটক

  তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগের দুই কর্মী মোহাম্মদ গোলাম রাব্বানী (৩৪) ও মোসলেম উদ্দিনকে (৩২) বিভিন্ন...

খাজুরায় সোলার লাইট: কোটি টাকার প্রকল্প এখন অন্ধকারের প্রতীক

জীবন আচার্য্য - যশোরের খাজুরা বাজার ও আশপাশের গ্রামীণ সড়কগুলোতে তিন বছর আগে কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল স্ট্রিট সোলার...

বেরোবির রিআর্থ ক্লাব উদ্যোগে   “পুষ্টিবন্ধু: আমার খাবার, আমার দায়িত্ব” প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত

‎ ‎বেরোবি প্রতিনিধি ‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিআর্থ ক্লাবের উদ্যোগে গোবিন্দগঞ্জে তিনদিনব্যাপী “পুষ্টিবন্ধু: আমার খাবার, আমার দায়িত্ব” প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত। ‎...

আধিপত্যবাদী শকুরীরা দেশকে খুবড়ে খাওয়ার ষড়যন্ত্র করেছে : গোলাম মোস্তফা

সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুরীরা বাংলাদেশকে খুবড়ে খাওয়ার ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আমার প্রিয় মাতৃভূমিকে আবারো ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়াল অপচেষ্টা চলছে। ১৬ বছর ধরে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশ শাসন করছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে। আর কোন নতুন ফ্যাসীবাদী শক্তি যাতে প্রতিষ্ঠিত হতে না পারে সে জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। শুক্রবার (২২ আগষ্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সোনার বাংলা পার্টি আয়োজিত "আগ্রাসন, ফ্যাসিবাদ ও দুর্নীতি বিরোধী জাতীয় ঐক্য এবং গণতন্ত্রের জন্য দল/জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন " শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভু্যত্থানের পর দেশ ও দেশের মানুষের মুক্তি লক্ষ্যে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাছে লাগিয়ে যদি সত্যিকার সংষ্কার করা সম্ভব না হয় তাহলে আবারো ভিন্ন নামে, ভিন্ন পথে নতুন ফ্যাসীবাদী শক্তি জাতির ঘাড়ে চেপে বসতে পারে। যেনতেন নির্বাচনের মধ্যমে দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেয়ার জন্য জুলাই হয় নাই। এখনো মৌলিক সংস্কার ও বিচার এবং লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় নাই বলেই অনেকেই মনে করেন। এ সময়ে কিসের নির্বাচন করবেন? যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে শাহাদাত বরন করেছে তাদের মায়েদের কী জবাব দেবেন? তিনি আরো বলেন, যারা দেশের জন্য রাজনীতি করেন তাদের আহ্বান জানাব দেশকে গড়ুন, মানবতার কল্যাণে কাজ করুন। এখন দেশ গড়ার সুর্বণ সুযোগ এসেছে। এখন দেশ গড়তে না পারলে আগামী প্রজন্ম আপনাদের ঘৃণা করবে। যখন তারা ইতিহাস পড়বে তখন প্রকৃত সত্য জেনে যাবে, কী জবাব দেবেন তাদের রাজনীতিবিদরা। ন্যাপ মহাসচিব বলেন, বিগত ৫৪ বছরে নেতাদের ব্যর্থতার কারণেই ফ্যাসিবাদীরা ক্ষমতায় এসেছিল। ছাত্র-জনতার আন্দোলনের কারণে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। আর যাতে ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে সে কারণেই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। আইনসভার দু’কক্ষে পিআর পদ্ধতি চালু করা প্রয়োজন। ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে না পারলে আবারো ফ্যাসীবাদ মাথা তুলে দাড়াতে পারে। সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট এ. ইউ. জেড প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সভাপতি, রাষ্ট্র ভাষা বাংলা রক্ষা কমিটির সভাপতি সমাজ ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব নঈম জাহাঙ্গীর, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ফরোয়ার্ড পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, সাবেক সচিব কাশেম মাসুদ ও পার্টি 'র উপদেষ্টা এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ।

ডোমারে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ৫০ বোতল ফেনসিডিলসহ আশিকুর রহমান (৫৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে...

Page 1290 of 4606 1 … 1,289 1,290 1,291 … 4,606

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.