admin

admin

পত্নীতলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালিত।

  শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা...

জামালপুরে ব্যবসায়ীর মাথায় কুপিয়ে টাকা ছিনতাই

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে এক ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ছিনতাই...

গ্রামীণফোনের বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

  দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন করেছে গ্রামীণফোন। দিবসটি লক্ষ্যে প্রকৃতি রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গ্রামীণফোনের নেচার অ্যান্ড সোসাইটি ক্লাব সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করে। এ আয়োজনে ‘ফস্টারিং আ গ্রিন অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট’ শীর্ষক এক আলোচনায় অংশ নেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও কৃষি উন্নয়ন কর্মী শাইখ সিরাজ। বিশ্বায়নের এই যুগে কার্বন নিঃসরণ এক গুরুতর বৈশ্বিক সঙ্কটে পরিণত হয়েছে। নিজেদের কার্যক্রমে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির বিশ্বাস, জলবায়ু সমস্যা সমাধানের অংশ হিসাবে শহরে বাসাবাড়িতে ছাদ বাগান কার্যক্রমের মত নগর-কৃষির বিভিন্ন উদ্যোগ গ্রহণের এখনই সময়। অনুষ্ঠানে শাইখ সিরাজ টেকসই পরিবেশের জন্য বাগান করার অভ্যাস গড়ে তোলা এবং বৃক্ষরোপণের তাৎপর্যের উপর জোর দেন, যা গ্রামীণফোনেরও অন্যতম প্রতিপাদ্য। তিনি শহরে বাসাবাড়িতে বারান্দা বা ছাদের ফাঁকা স্থানে বাগান গড়ে তোলার মত বিভিন্ন টেকসই অনুশীলনের উপরও আলোকপাত করেন, যা ব্যক্তি ও পরিবেশ উভয়ের উপরই উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পরিবেশ এবং এর সাথে সম্পর্কিত বিষয় সমূহকে সবসময় নিজেদের কৌশলগত পরিকল্পনার মূলে বিবেচনা করে গ্রামীণফোন। দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি এর সকল অংশীজন ও সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করছে। সেইসাথে, জাতির ক্ষমতায়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতার উন্নয়ন ও ডিজিটাল সক্ষমতা তৈরিতেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায়, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) ব্যবস্থার মাধ্যমে আগামী ২০৩০ সালের মধ্যে নিজ প্রতিষ্ঠানের কার্বন (সিওটু) নিঃসরণের মাত্রা ২০১৯ সালের মাত্রার তুলনায় অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে গ্রামীণফোন। দেশে ডিজিটাল বৈষম্যের মাত্রা কমিয়ে আনতে প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে ১২শ’টি সৌরবিদ্যুৎ চালিত টাওয়ার স্থাপন করেছে। শাইখ সিরাজ বলেন, ‘প্রযুক্তিগত অগ্রগতির কল্যাণে এখন তরুণ প্রজন্ম কৃষি ও নগর কৃষির সাথে সম্পৃক্ত হতে পারছে। আগামীতে কৃষিজ উৎপাদন আরো বহুগুণ বাড়বে।’ তিনি...

ঢাকায় অফিস চালু করল ভিসা

ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা দক্ষিণ এশিয়ায় এর কৌশলগত সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি ঢাকায় নিজেদের নতুন অফিস চালু করেছে। এ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপের ডিজিটাল রূপান্তর এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করল ভিসা। ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, `আমাদের উদ্ভাবনী পণ্য এবং সমাধানের মাধ্যমে ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের ক্রমবর্ধমান ব্যবসায়িক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে,  নতুন ও বড় অফিসে আমাদের এ সম্প্রসারণ দেশের মেধাবী জনগোষ্ঠীর ওপর নিবেদিতভাবে বিনিয়োগ এবং বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। ডিজিটালাইজেশনের ধারা অব্যাহত রাখতে ও স্থানীয় কমিউনিটির সেবায় আমরা ধারাবাহিকভাবে গ্রাহক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্ব করে যাচ্ছি।' তিনি আরও বলেন, `প্রযুক্তি ব্যবহারে উৎসাহী জনসংখ্যা নিয়ে বাংলাদেশের মতো প্রবৃদ্ধিশীল অর্থনীতিতে  আমাদের উপস্থিতি আরও জোরালো করতে পেরে আমরা আনন্দিত। ঢাকায় আমাদের নতুন অফিস শুধুমাত্র এই অঞ্চলে গ্রাহক ও অংশীদারদের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ না; পাশাপাশি, বাংলাদেশে সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যদায়ক ডিজিটাল পেমেন্টের ব্যবহার উৎসাহিত করতে আমাদের দায়িত্ব ও নিষ্ঠারও প্রতিফলন।' স্বাচ্ছন্দ্যদায়ক ডিজাইনে তৈরি করা হয়েছে আধুনিক এ অফিস। হাইব্রিড কর্মপরিবেশ নিয়ে ভিসার বৈশ্বিক প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে ঢাকার নতুন অফিসেও কাজ করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সৃজনশীলতা বিকাশ ও প্রকাশের সুযোগ প্রদান করা হবে, যা প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তির সংস্কৃতি, স্বাচ্ছন্দ্যে কাজ করা এবং অংশীদারিত্বেরই বহিঃপ্রকাশ। প্রতিষ্ঠানটির নতুন অফিস ও পেমেন্ট বিষয়ে অভিজ্ঞ পেশাদাররা স্থানীয় ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে নিবেদিতভাবে কাজ করবে, যা ভিসাকে বাংলাদেশের খাত সংশ্লিষ্ট চাহিদা আরও দক্ষতার সাথে এবং কার্যকরভাবে পূরণে সহায়তা করবে; পাশাপাশি, স্থানীয় মেধাবী তরুণদের মধ্য থেকে ভিসার জন্য সম্ভাবনাময় পেশাদার গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। একইসাথে, প্রতিষ্ঠানটির বিস্তৃতির অংশ হিসেবে আরও বেশি উদীয়মান বাজারগুলোতে ভিসার সেবা বিস্তারে সক্ষম করে তুলবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ভিসা ডিজিটাল পেমেন্টের ব্যবহার ত্বরান্বিত করতে এবং এ খাতের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুদ্র উদ্যোগগুলোকে ডিজিটাইজ করা, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও তাদের প্রশিক্ষণদান এবং ফিনটেক ও অন্যান্য খাতের প্রবৃদ্ধির সুযোগ করে দেয়ার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সুবিধার ব্যবহার বিকাশে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ভিসা। প্রতিষ্ঠানটির নতুন অফিসের উদ্বোধন ডিজিটাল রূপান্তর এবং নগদ অর্থবিহীন সমাজের দিকে বাংলাদেশের যাত্রাকে ত্বরান্বিত করতে ভিসার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে। সুনামের সাথে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ভিসা। প্রতিষ্ঠানটি ডিজিটাল পেমেন্ট সেবায় অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিকভাবে উদ্ভাবনের মাধ্যমে নিজেদের বিকশিত করে যাচ্ছে; পাশাপাশি, লেনদেনকে আরও দ্রুত, সহজ ও সুরক্ষিত করতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ডিজিটালভাবে সংযুক্ত ও আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব নিয়ে নিজেদের লক্ষ্যের প্রতিফলন হিসেবে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায় নতুন অফিস চালু করা হয়েছে। নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসডি’র পরিচালক মো. শারাফত উল্লাহ খান, পিএসডি’র অতিরিক্ত পরিচালক জুলিয়া চৌধুরী এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু।

বঙ্গমাতার ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত 

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।...

ভুয়া অভিযোগে শ্রম দপ্তরের তদন্তের নির্দেশে বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের মধ্যে অস্থিরতা

প্রেস বিজ্ঞপ্তি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ৩টি ট্রেড ইউনিয়ন কার্যক্রমরত রয়েছে। ট্রেড ইউনিয়ন ৩টি...

গীতিকার হিসেবে পথ চলা শুরু সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদারের

প্রেস বিজ্ঞপ্তি ইতোমধ্যে পরিবেশ নিয়ে কাজ করে সারাদেশে পরিচিত মুখ হয়ে উঠেছেন বাপ্পি সরদার। তরুণ এই পরিবেশবাদী সংগঠক সবুজ আন্দোলন...

উন্মুক্ত বিল বদ্ধ জলাশয় উল্লেখ করে ইজারা  ! 

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার উন্মুক্ত শালদহ বিলকে বদ্ধ জলাশয় উল্লেখ করে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে।...

Page 3192 of 4604 1 … 3,191 3,192 3,193 … 4,604

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.