উদ্যোক্তা শিক্ষার প্রসার খুবই গুরুত্বপূর্ণ- ড. কাজী খলীকুজ্জমান আহমদ
৪ই মার্চ, ২০২৩ ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব "বিশ্বব্যাপী উত্তাল পরিস্থিতিতে উদ্যোক্তাদের সহনশীলতা এবং চ্যালেঞ্জ" শীর্ষক দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। প্রধান অতিথির বক্তব্যতে তিনি বলেন, বিশ্বব্যাপী বেকারত্ব বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে উদীয়মান ও স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক গতিশীলতা উল্লেখযোগ্যভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ড. আহমদ অর্থনীতির ভিত্তি ঠিক রাখতে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি বলেন, সারা বিশ্বে এই অস্থির সংকটের মধ্যে টেকসই উন্নয়ন অর্জনের জন্য উদ্যোক্তা মনোভাব এবং উদ্যোক্তা শিক্ষার প্রসার খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির লেকচারার ডাঃ সারদানা খান। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা কমাতে সঠিকভাবে সরবরাহ...


