ঠাকুরগাঁওয়ে কৃষক ও ক্রেতার মেলবন্ধনের বাজার

ঠাকুরগাঁওয়ে কৃষক ও ক্রেতার মেলবন্ধনের বাজার জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি দেশে চলমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে জনমনে স্বস্তি ফেরাতে ব্যাতিক্রমি উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র উদ্যোগে কৃষক ও ক্রেতাদের মেল বন্ধনের উদ্দেশ্যে চালু করেছে মানবতার সওদাপাতি কৃষকের বাজার। যেখানে কৃষক তার উৎপাদিত পন্য সরাসরি বিক্রি করতে পারছে। এতে একদিকে যেমন খুশি হচ্ছেন সাধারণ ক্রেতারা অপরদিকে লাভবান হচ্ছেন কৃষকরা। মধ্যস্বত্যাভোগী না থাকায় ন্যায্য দাম পাচ্ছে কৃষকরা । ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ৮ টায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্ত্বরে বসে মানবতার সওদাপাতি কৃষকের বাজার নামে অস্থায়ী এ বাজার। সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ বাজার চলবে মধ্য দুপুর পর্যন্ত। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বাজারে নিজেদের ক্ষেতের উৎপাদিত লাউ, শিম, মূলা, বটবটি, আলু, কাচামরিচ সহ অন্যান্য কাচা সবজির পসড়া নিয়ে বসেছেন কৃষকরা। তাতে ক্রেতাদেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বাজারের চেয়ে প্রতিটি পন্যে ৫ থেকে ১০ টাকা কমে পেয়ে খুশি ক্রেতারা। বাজারে পলিথিন মুক্ত কেনাকাটা করতে ও ক্রেতা বিক্রেতাদের উদ্বুদ্ধ করতে এ বাজারের আরেকটি বিশেষ ব্যবস্থা রয়েছে, যেখানে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে পরিবেশবান্ধব ভুট্টার আঁশে তৈরী বিশেষ ব্যাগ ও পাটের ব্যাগ। এছাড়াও শুধুমাত্র কাঁচা সবজিই নয়, এ বাজারে পাওয়া যায় মাছ গোশতসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পন্যই। বাজার করতে আসা ক্রেতা রফিকুল ইসলাম জানান, আমাদের এখানে আশেপাশে প্রায় ৩ টি বাজার রয়েছে। আমি সব গুলোতেই যাই এবং সব গুলোরই মূল্য তালিকা আমার জানা। এখানে আমি কিছু সবজি ও প্রয়োজনীয় আরো দু একটি জিনিস কিনেছি। এ বাজারে আমি প্রতিটি জিনিস স্থানীয় অন্য বাজার গুলোর তুলনায় অনেক কমেই কিনেছি। কোনটাতে তো কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কম পেয়েছি। জহির হোসেন নামের আরেক ক্রেতা জানান, আমি ব্রয়লার মুরগির মাংস কিনেছি এবং স্থানীয় বাজারের চেয়ে কেজিতে ২০ টাকা কম পেয়েছি। সপ্তাহে সাত দিন না হলেও অন্তত এ বাজারটিকে যেনো অস্থায়ী ভাবে না রেখে এটিকে স্থায়ীভাবে রাখার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করছি। বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক হারিস উদ্দিন জানান, আমি আধা মণ বটবটি নিয়ে আসছিলাম। এক ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়েছে। বাজারের চেয়েও কেজিতে ২০ টাকা কমে বিক্রি করেছি তবুও পাইকারদের চেয়ে বেশি মূল্য পেয়েছি। এর পরের দিন আমি আরো বেশি সবজি নিয়ে আসবো। জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানান, কৃষকের বাজার মূলত হলিডে মার্কেটের মত। ছুটির দিনে সুলভ মূল্যে ক্রেতাদের ক্রয় করা এবং কৃষক সরাসরি নিজেই বিক্রেতা হয়ে ন্যায্য মূল্য পাওয়ার উদ্দেশ্যেই এই বাজারটি চালু করা। ভোক্তারা চাইলে আরো বড় পরিসরে এ বাজারকে আমরা করার কথা ভাবতে পারি। সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পেরে এ বাজারকে চলমান রাখতে ক্রেতাদের রয়েছে যেমন আগ্রহ, তেমনি ছোট্ট এ আয়োজন বড় সিন্ডিকেটেদের ওপর কোন প্রভাব ফেলবেনা বলে মনে করছেন সুশিল সমাজের প্রতিনিধিরা। এর জন্যে চাই নিয়মিত বাজার মনিটরিং।

Read moreDetails

দিনাজপুরে আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাডেট কেয়ার বাংলাদেশ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৭ নভেম্বর রোববার ক্যাডেট ভর্তির নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুরে একমাত্র মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম বালুবাড়িস্থ ক্যাডেট কেয়ার বাংলাদেশ-দিনাজপুর...

Read moreDetails

দিনাজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৭ নভেম্বর রোববার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস দিনাজপুরের আয়োজনে...

Read moreDetails

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সম্মেলন, সভাপতি লাবু, সম্পাদক প্রশান্ত

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সম্মেলন, সভাপতি লাবু, সম্পাদক প্রশান্ত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি  ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে বিশিষ্ট কমালিস্ট দৈনিক নতুন সময়’র ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রহমান লাবু ও দৈনিক বাংলার আলোর নির্বাহী সম্পাদককে সাধারণ সম্পাদক করে ২৫ সদসদ্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০১৪ সালে স্থাপিত এই সংগঠনটির নব-নির্বাচিত সকল সদস্য ঠাকুরগাঁওয়ের সংবাদ এবং সংবাদ কর্মীদের উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: মজিবর রহমান শেখ (দৈনিক নবচেতনা), সহ-সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি), অর্থ সম্পাদক হজরহ আলী (দৈনিক দাবানল), দপ্তর সম্পাদক সোহেল তানভীর (বার্তা সম্পাদক-দৈনিক বাংলার আলো), প্রচার সম্পাদক আমিনুর রহমান জনি (দৈনিক জনপত্র), নির্বাহী সদস্য আমিনুল ইসলাম (সাপ্তাহিক ফলোআপ), রাজিউর রহমান রাজু (দৈনিক একুশে নিউজ), হুমায়ুন কবির (দৈনিক কালবেলা), মুনছুর আলী (দৈনিক নতুন দিন), এ.এইচ.লিটন (দৈনিক মুক্ত খবর), জসীমউদ্দীন ইতি (দৈনিক শিক্ষা) ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি সহ মোট ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।   ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে বিশিষ্ট কমালিস্ট দৈনিক নতুন সময়’র ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রহমান লাবু ও দৈনিক বাংলার আলোর নির্বাহী সম্পাদককে সাধারণ সম্পাদক করে ২৫ সদসদ্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০১৪ সালে স্থাপিত এই সংগঠনটির নব-নির্বাচিত সকল সদস্য ঠাকুরগাঁওয়ের সংবাদ এবং সংবাদ কর্মীদের উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: মজিবর রহমান শেখ (দৈনিক নবচেতনা), সহ-সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি), অর্থ সম্পাদক হজরহ আলী (দৈনিক দাবানল), দপ্তর সম্পাদক সোহেল তানভীর (বার্তা সম্পাদক-দৈনিক বাংলার আলো), প্রচার সম্পাদক আমিনুর রহমান জনি (দৈনিক জনপত্র), নির্বাহী সদস্য আমিনুল ইসলাম (সাপ্তাহিক ফলোআপ), রাজিউর রহমান রাজু (দৈনিক একুশে নিউজ), হুমায়ুন কবির (দৈনিক

Read moreDetails

মাদরাসা দারুল উলুম আহমদাবাদ সরকার দিঘী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর নতুন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  স্টাফ রিপোর্টার: দিনাজপুর সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্ধসঢ়;রাসা দারুল উলুম আহমদাবাদ সরকার দিঘী এতিমখানা...

Read moreDetails

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে মাদকদ্রব্য...

Read moreDetails

যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে দিনাজপুরবাসীর সার্বিক আন্দোলনের কেন্দ্রভূমি দিনাজপুর ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করছে

স্টাফ রিপোর্টার ॥ ১৬ নভেম্বর শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের ৩১তম বার্ষিক সাধারন সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ইনস্টিটিউট কার্যালয়ে।...

Read moreDetails

দিনাজপুরে দাতব্য চিকিৎসালয় আলোর সন্ধানের উদ্যোগে বিনামূল্যে দরিদ্র-হত-দরিদ্রদের মাঝে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করছে

স্টাফ রিপোর্টার ॥ ১৬ নভেম্বর শনিবার “নিজ আলো দিয়ে সমাজকে আলোকিত করাই”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর শহরের লালবাগ ১নং মসজিদ...

Read moreDetails

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর জসীমউদ্দীন ইতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিদ্যালয়ে সংগীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য ১০ হাজারের অধিক শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে সংগীত, শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য ৫ হাজার ১৬৬টি পদ সৃষ্টি করা হয়েছে এবং চারুকলার শিক্ষকের জন্য পদ সৃষ্টি করা হচ্ছে ৫ হাজারের অধিক। ইতিমধ্যে ৯ হাজার ৫৭২টি সহকারী প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়ে গেছে। সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে সহকারী প্রধান শিক্ষক করা হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন কমিটি করা হয়েছে, যাদের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে। আবার সহকারী শিক্ষকদের বদলি পদ্ধতি আরও কীভাবে সহজ করা যায় সেটা নিয়েও নতুন করে চিন্তা-ভাবনা করা হচ্ছে। সুতরাং প্রাথমিক শিক্ষায় অনেক সুখবর আসছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা যায়, বর্তমান সরকারের তিন মাসে ২০৮ জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ৬ হাজার ৫৩১ জন। সরকার শিক্ষার্থীদের মিড-ডে মিলে যুক্ত করতে যাচ্ছে-ডিম, দুধ, পাউরুটি, কলা ও মৌসুমি ফল। প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা হচ্ছে। অবহেলিত ও পথশিশুর শিক্ষার জন্য আবার সচল করা হচ্ছে শিশুকল্যাণ ট্রাস্ট। প্রাক-প্রাথমিক শিক্ষা এক বছরের বদলে দুই বছর করা হচ্ছে।’ এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনতে চায়। এ জন্য একদিকে যেমন নতুন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হয়েছে। তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নত করব। আমরা শিক্ষার্থীদের স্বার্থের দিক বিবেচনা করে তাদের মিড-ডে মিলে ভালো ভালো খাবার যুক্ত করব। একই সঙ্গে আমরা বিদ্যালয়ের ভবনগুলোও আধুনিক ও দৃষ্টিনন্দন করব। এ ছাড়া শিক্ষকদের বেতন বৃদ্ধি, বদলি পদ্ধতি সহজ করাসহ আরও অনেক নতুন সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি। অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছু করব। নতুন পদ সৃষ্টি : মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক নতুন পদ সৃষ্টি করা হয়েছে। যেমন বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার ৫ হাজার ১৬৬টি পদ সৃষ্টি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কিছু পদ তৈরি করা হবে। এ শিক্ষকদের যাতে নিয়োগ দেওয়া যায় তার জন্য নিয়োগ বিধিমালায় এসব পদ যুক্ত করা দরকার। সে প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করা হয়েছে। এর ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। এরপর বাকি কার্যক্রম সম্পন্ন করে ওইসব শিক্ষক নিয়োগের কাজ শুরু করা হবে। তবে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে না। এটা অঞ্চলভিত্তিক পদায়ন করা হবে। যেমন একটি অঞ্চলের কয়েকটি বিদ্যালয় মিলে একজনকে নিয়োগ দেওয়া হবে। কারণ প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজারের ওপরে। এত বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষক দেওয়া সম্ভব হবে না। তবে প্রথমে ক্লাস্টারভিত্তিক করা হবে, পরে পদ সংখ্যা আরও বাড়ানো হবে। প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে ৯ হাজার ৫৭২টি সহকারী প্রধান শিক্ষকের পদের সম্মতি মিলেছে বা অনুমোদন হয়ে গেছে। বর্তমানে যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের মধ্য থেকে পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ শতভাগ পূরণ করা হবে। পরে তারা প্রধান শিক্ষকও হতে পারবেন। সহকারী শিক্ষকদের জন্য এ সুযোগ আগে ছিল না। সহকারী প্রধান শিক্ষক না থাকার কারণে স্কুলের পাঠদান কার্যক্রম এবং প্রশাসনিক দৈনন্দিন কাজে অনেক সমস্যা দেখা দিত। কেননা প্রধান শিক্ষককে নানারকম কাজে কখনো উপজেলা, জেলা, বিভাগ এবং অধিদফতর ও মন্ত্রণালয়ে যেতে হয় বিভিন্ন কাজে। প্রধান শিক্ষক উপস্থিত না থাকলে স্কুল অভিভাবকশূন্য হয়ে যায়। স্কুলের সার্বিক উন্নতি ও শৃঙ্খলার জন্য এ পদ সৃষ্টি করা খুবই দরকার ছিল মনে করে এসব পদ সৃষ্টি করা হয়েছে। বর্তমান সরকারের তিন মাসে ২০৮ জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএসের নন-ক্যাডার থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের পরীক্ষা আগে নেওয়া ছিল। যেহেতু পরীক্ষাগুলো আগের সরকারের আমলে হয়েছিল, তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নিতে হয়েছে। এরপর এ মন্ত্রণালয় ও অধীন প্রতিষ্ঠানের ১৬৪ জন কর্মকতাকে পদোন্নতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এরপর আরেকটি বড় কাজ করা হচ্ছে প্রাথমিক শিক্ষায়। বিদ্যালয়গুলোতে পিইডিপির আওতায় শিক্ষার্থীদের পুষ্টি ও খাদ্য কার্যক্রম চলে। এ প্রকল্প মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং এর চতুর্থ ফেজের কার্যক্রম চলছে। আগামী মাস, অর্থাৎ ডিসেম্বরেই এর কাজ শেষ হয়ে যেত, কিন্তু করোনার কারণে আগামী জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এ কাজকে কীভাবে ভালোমতো শেষ করা যায় সেটা নিয়েও তৎপর রয়েছে মন্ত্রণালয়। কারণ এ প্রকল্পের কাজে প্রচুর বিদেশি ফান্ড রয়েছে। দেখা যায়, অনেক প্রকল্পেই কাজ শেষ না হওয়ার কারণে প্রকল্পের

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে উৎপাদিত বীজ বাজারজাত

ঠাকুরগাঁওয়ে উৎপাদিত বীজ বাজারজাত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হিমাগারে সংরক্ষিত খাওয়ার আলু বীজ হিসেবে বিক্রি হচ্ছে। বীজের বস্তায় ভরে সেই সব আলু নিজের উৎপাদিত...

Read moreDetails
Page 187 of 471 1 … 186 187 188 … 471

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.