মোঃ আশরাফুল আলম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খল ও টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন ( সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কহ্মে মাসিক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ , সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক সঞ্জয় কুমার চক্রবর্তী , গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজ্জামেল হোসেন, দিনাজপুর জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা ক্যাবের সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক , কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. আশ্রাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, মৎস্য অফিসার মোছা. রাশেদা আক্তার, উপজেলা আইসিটি অফিসার মোছা. তাসলিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদীশচন্দ্র মহন্ত , গণমাধ্যমকর্মী মো. আফজাল হোসেন, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী মো. মোরসালিন ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যম কমীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলার আইন শৃঙ্খলা, মাদক, যানজট , রাস্তার দুপাশের জলাশয়, ফুটপাত দখলমুক্ত ও আসন্ন ঈদ উল আযাহা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তাসহ পরিবহন ভাড়া বৃদ্ধি এবং রেলের টিকিট কালোবাজারি দের বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও জীবন ও প্রকৃতি রক্ষায় বজ্রপাত থেকে বাঁচতে বেশি বেশি তাল গাছ লাগানো কথা বলা হয়। কারণ, তাল গাছে লোহা বা আয়রণের পরিমাণ বেশি থাকায় তা বজ্রপাত নিরোধক । ত্ততসঙ্গে ইউক্যালিপটাসসহ ক্ষতিকর গাছ না লাগানের কথা উল্লেখ করা হয়।
এছাড়াও ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অসচ্ছল – অসহায় রোগীদের জন্য সমাজসেবা থেকে বরাদ্দকৃত রোগী কল্যাণ সমিতির কোন টাকা অসহায় রোগীরা দীর্ঘদিন থেকে পাচ্ছে না বলেও আলোচনায় বক্তরা উল্লেখ করেন। এমন কি দন্ত ও হোমিও মেডিক্যাল অফিসারের সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন সেবা নিতে আসা রোগীরা
Post Views: 308
Related