Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

আতঙ্কের নাম কুকি-চিন

admin by admin
May 18, 2023
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য এলাকা বান্দরবানের নতুন আতঙ্কের নাম বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। অপহরণ-খুন-মুক্তিপণ আদায় এবং জঙ্গি প্রশিক্ষণের মতো গুরুতর অপরাধে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। স্থানীয় অন্যান্য বিচ্ছন্নবাদী সংগঠনের সঙ্গেও রক্তক্ষয়ী সংঘর্ষে অশান্ত পরিবেশ তৈরির উসকানিও রয়েছে তাদের বিরুদ্ধে। এমনকি তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না পার্বত্য এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। খুন করা হচ্ছে বাহিনীর সদস্যদেরও।

সর্বশেষ মঙ্গলবার দুপুরে তাদের হামলায় মারা যান দুই সেনা সদস্য। আহত হন আরও দুই কর্মকর্তা। এমন পরিস্থিতিতে সাঁড়াশি অভিযানের ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয় নিরিহ বাসিন্দারা। যদিও নতুন এই সংগঠনের দৈরাত্ম্য রুখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফের বম সম্প্রদায়ের ২০০ সদস্য রয়েছে। প্রথমে তারা নিজেদের সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সংগঠিত হওয়ার কথা বললেও পরে তারা জঙ্গি প্রশিক্ষণ, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। তাদের এসব কার্যক্রম বান্দরবানের পর্যটন ও অর্থনীতির জন্য হুমকি। এরপর গত অক্টোবর থেকে পাহাড়ে হিন্দাল শারক্বীয়ার জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। বর্তমানে কেএনএফ সন্ত্রাসীরা পাহাড়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে কয়েক দফায় পাহাড়ে অভিযান চালানো হয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। নাথান বমসহ সংগঠনের শীর্ষ নেতারা গা ঢাকা দিয়ে রয়েছেন। তাদের ঘিরেও র‍্যাবের নজরদারি রয়েছে। যারাই দেশের বিরুদ্ধে বা আইনের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, উঁচু পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের জন্য বান্দরবান ঘিরে পর্যটকদের আগ্রহের শেষ নেই। মেঘে ঘেরা পাহাড়ি এ অঞ্চলে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের কারণে থানচি, রুমা ও রোয়াংছড়ির মতো দুর্গম অঞ্চলেও নতুন নতুন পাহাড়ি পর্যটন কেন্দ্র গড়ে উঠতে শুরু করেছে। কিন্তু সম্প্রতি পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) অশান্ত-ভীতিকর পরিস্থিতি তৈরি করায় এসব উদ্যোগ ম্লান হতে বসেছে। আধিপত্য বিস্তারে বর্তমানে তারা পাহাড়ে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডগুলোতেও নানাভাবে বাধা সৃষ্টি করছে। ঘটছে প্রাণহাণির ঘটনাও। ভীতিকর এমন পরিস্থিতিতে বান্দরবানের পর্যটন সম্ভাবনা চরম ঝুঁকিতে রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্রমতে, কেএনএফ মূলত পার্বত্য চট্টগ্রামের বান্দরবানকেন্দ্রিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন। পার্বত্য তিন জেলার প্রায় অর্ধেক আয়তনের লামা, রুমা, আলীকদম, থানচি, রোয়াংছড়ি, বিলাইছড়ি, জুরাইছড়ি ও বরকলসহ আশপাশের এলাকা নিয়ে একটি মনগড়া মানচিত্র তৈরি করেছে কেএনএফ। প্রস্তাবিত মানচিত্রের তিন দিকে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত। পাহাড়ের বম, পাঙ্খুয়া, খুমি, ম্রো এবং খিয়াং নামক ক্ষুদ্র ছয়টি জাতি-গোষ্ঠীর সমন্বয়ে গঠন হয়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ।

সংগঠনের লোগোতে প্রতিষ্ঠাকাল ২০০৮ সাল বলে উল্লেখ থাকলেও মূলত ২০১৮ সালের পর থেকে সশস্ত্র কাঠামোয় মাথাচাড়া দিতে থাকে সংগঠনটি। সবশেষ গত বছরের অক্টোবর মাস থেকে কুকিদের ভয়ংকর রূপ জনসমক্ষে আসে। এ সংগঠনের সদস্যরা বান্দরবানের থানচি সড়ক নির্মানের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে গত ১১ মার্চ ১২ শ্রমিককে অপহরণ করে। তাদের মধ্যে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়। এ ছাড়া সাত শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ও সেনাবাহিনীর সঙ্গে সড়ক নির্মাণ কাজে আর না যাওয়ার শর্তে ছেড়ে দেয়। বাকি চার শ্রমিককে এখনও কেএনএ জিম্মি করে রেখেছে বলে জানা যায়।

 

তারই ধারাবাহিকতায় পরের দিন গত ১২ মার্চ দুপুরে বান্দরবানের রোয়াংছড়িতে অতর্কিতে গুলিবর্ষণ করে টহলরত সেনাবাহিনীর এক সদস্যকে (মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন) হত্যা এবং দুজনকে আহত করে কুকি সন্ত্রাসীরা। তার আগে গত ৮ ফেব্রুয়ারি বান্দরবানের ৩ উপজেলায় ‘কেএনএ’ গাড়ি চলাচল বন্ধের জন্য পরিবহন মালিক সমিতিকে হুমকি দিয়ে নোটিশ জারি করে। যার মূল উদ্দেশ্য বান্দরবানকে পর্যটকশূন্য করা। সবশেষ গতকাল বুধবার সেনাবাহিনীর টহল দলের সদস্যদের ওপর হামলা চালিয়ে ২ সেনা সদস্যকে খুন করেন। গুরুতর আহত অবস্থায় আরও দুই কর্মকর্তাকে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সূত্রমতে, কেএনএফের বিষয়ে কথা বলতে চান না স্থানীয়রা। তবে নাম না প্রকাশের শর্তে কয়েকজন জানান, তিন পার্বত্য জেলার মধ্যে তুলনামূলক শান্তপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। রাস্তাঘাট ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের কারণে থানচি, রুমা ও রোয়াংছড়ির মতো দুর্গম অঞ্চলেও নতুন নতুন পাহাড়ি পর্যটন মাত্রই জমে উঠা শুরু হয়েছে। ঠিক তখনই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কেএনএফ অশান্ত-ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে বান্দরবান তথা পার্বত্য অঞ্চলে। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে অস্ত্র প্রশিক্ষণসহ সার্বিক মদদ দেয়া এই কেএনএফ এখন পাহাড়ের শান্তি-শৃঙ্খলার জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আধিপত্য বা শক্তি-সামর্থ্য দেখাতে বর্তমানে তারা পাহাড়ে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডগুলোতেও নানাভাবে বাধা সৃষ্টি করছে। কথা মতো না চললে নিজ সম্প্রদায় বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদেরও রেহাই দিচ্ছে না তারা। প্রায়ই এ সম্প্রদায়ের লোকজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ওই সংগঠনের কথা না শোনার কারণে তাদের হত্যা করেছে কুকি চিনের সদস্যরা। বান্দরবান দুর্নীতি কমিশনের জেলা সভাপতি অচমং মারমা বলেন, ‘পাহাড়ে শান্তি ফেরাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাহাড়ে ভীতিকর পরিস্থিতি তৈরির পেছনে মূলত কেএনএফসহ বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। বান্দরবাদের পর্যটন ও অর্থনীতির বিকাশের জন্য সবার আগে পাহাড়ে শান্তি ফেরাতে হবে। যেভাবে দক্ষিণ অঞ্চল থেকে আলোচনার মাধ্যমে সর্বহারা সমস্যার সমাধান হয়েছে। এখানেও সেভাবেই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে।’

সূত্রমতে, কুকি চিন ছাড়াও তিন পার্বত্য এলাকায় সক্রিয় রয়েছে আরও পাঁচটি গ্রুপ। তারাও নানাভাবে নির্যাতন করে আসছে স্থানীয়দের। গ্রুপগুলো হচ্ছে— পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা গ্রুপ), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- প্রসিত গ্রুপ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (লারমা সংস্কার গ্রুপ), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-সংস্কার গ্রুপ) ও মগ লিবারেল ফ্রন্ট। তাদের সদস্যরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন। আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এসব গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি খুন যেন হয়েছে নিত্য ঘটনা।

সংশ্লিষ্ট সূত্রমতে, এসব পাহাড়ি সন্ত্রাসীদের রয়েছে বিভিন্ন ধরনের পদবি। তারা একস্থানে বেশিদিন দায়িত্ব পালন করে না। বিভিন্ন এলাকায় তাদের পোস্টিং দেয়া হয়। সেসব এলাকা থেকে চাঁদাবাজি করে তাদের মূল নেতার কাছে পৌঁছানোই তাদের একমাত্র কাজ। ওইসব এলাকায় অন্য কোনো বাহিনীর অস্বিত্ব থাকলে তাদের দলে ভেড়ানো না হলে খুন করারই একমাত্র লক্ষ্য থাকে বলে স্থানীয়রা দাবি করেন।

গত ২০২১ সালের ২৯ ডিসেম্বর দিনদুপুরে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজন প্রাণ হারান। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার দুই কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে। জেএসএস ও ইউপিডিএফের একাংশ পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। উভয় গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান জেএসএসের সদস্য জানন চাকমা ও ইউপিডিএফের সদস্য মনিময় চাকমা। ঘটনার সময় গুলিবিদ্ধ হন মনু মিয়া নামে এক শ্রমিক। এ নিয়ে ওই বছর ডিসেম্বরেই রাঙামাটি জেলার তিন উপজেলায় ছয়জন নিহত হন। সব মিলিয়ে ওই বছরই মারা যান ১৭ জন।

স্থানীয়দের দাবি— অস্থিরতার কারণে পাহাড়ে দিনে দিনে আঞ্চলিক সংগঠনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দল ছেড়ে নতুন নতুন দল-উপদল তৈরির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির ঘটনা ঘটানো হচ্ছে। পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নিয়ে আঞ্চলিক দলগুলোও পাল্টাপাল্টি অভিযোগ করছে। তারা একে অন্যের ওপর দোষ চাপিয়ে প্রতিনিয়ত হত্যাযজ্ঞে লিপ্ত হচ্ছে। আঞ্চলিক দলগুলো তাদের সন্ত্রাসী কার্যক্রম ধামাচাপা দিতে লাশ গুম করে ফেলছে বলেও অভিযোগ রয়েছে। জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) ও ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) মধ্যে অস্ত্রবিরতি চুক্তি থাকলেও সম্প্রতি এই চুক্তি কেউ মানছে না বলে জানিয়েছেন আঞ্চলিক নেতারা।

সূত্রমতে, সব এলাকাই কমবেশি ৫ গ্রুপের অস্বিত্ব রয়েছে। এ কারণে কে কার লোক এটা বোঝা মুশকিল হয়ে পড়ে। রাত হলেই তাদের আসল পরিচয় বেরিয়ে আসে।

অজ্ঞাত নম্বর থেকে ব্যবসায়ী ও স্থানীয়দের কাছে গ্রুপের নামে চাঁদা চাওয়া হয়। কোনো কারণে তাদের নির্দেশ অমান্য করলেই শাস্তি নির্ধারণ হয়ে যায়। সে ক্ষেত্রে পাহাড়ে যাওয়া বন্ধ করে দেয়া হয়। এতে জুমচাষিরা বিপাকে পড়েন। এ কারণে সন্তাসী গোষ্ঠীদের চাহিদা মিটিয়েই সবাই বসবাস করেন।

Views: 351

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিততে পারল না বাংলাদেশ

জিততে পারল না বাংলাদেশ

by admin
October 14, 2026
0
0

পঞ্চম দিনে লড়াই করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে পারল না বাংলাদেশ। আফগান ব্যাটার সেদিকউল্লাহ আটালের সেঞ্চুরি ও...

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
9

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
3

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

by admin
October 13, 2026
0
2

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের নির্ধারিত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
3

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

by admin
October 13, 2026
0
2

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিততে পারল না বাংলাদেশ

      জিততে পারল না বাংলাদেশ

      October 14, 2026
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d