Monday, November 2, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

আলোচনায় হাসিনার দেশে ফেরা

admin by admin
July 22, 2026
in বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 2 mins read
1 0
A A
0
আলোচনায় হাসিনার দেশে ফেরা
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের রাজনীতিতে এখন খুবই আলোচিত। নির্বাসিত থেকে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে তিনি আলোচনায় এলেও এবারের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। আগামী ডিসেম্বরের মধ্যে নেতাকর্মীদের নিয়ে তার দেশে ফেরা এবং আদালতে আত্মসমর্পণের ঘোষণায় চলছে নানামুখী বিশ্লেষণ। দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। কূটনৈতিক মহল বা বিভিন্ন দেশও বিষয়টির ওপর নজর রাখছে। আওয়ামীবিরোধী বলয় তাকে রাজনৈতিকভাবে প্রতিরোধের চিন্তাভাবনা করছে বলে জানা গেলেও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা উজ্জীবিত বলে মনে করছেন অনেকে। আবার কেউ কেউ বলছেন এই ঘোষণা এলে তৃণমূলে দলের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার একটি কৌশল মাত্র। শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি এটি তার ফাঁকা বুলি এই বিতর্কের মাঝেই বাংলাদেশ-ভারত দুই দেশের পক্ষ থেকেই আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। রাজনীতি, দেশের প্রাচীন একটি দলের প্রধান কিংবা বারবার রাষ্ট্রক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তির পরিচয়ের বাইরেও শেখ হাসিনা এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া শেখ হাসিনার ফেরার মতো পরিস্থিতি এলে দেশের আইনশৃঙ্খলা অবনতি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে বলেও মনে করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে তার দেশে ফেরার ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে দাবি করছেন বোদ্ধারা।

সাম্প্রতিক নির্বাসিত জীবনে ব্যক্তিগত কথোপকথন বা দলের ওয়েবিনারে এবং কিছু বিদেশি গণমাধ্যমে দেশে ফেরার ব্যাপারে অভিব্যক্তি প্রকাশ করলেও এই প্রথম একটি ডেটলাইন সামনে এনেছেন শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে দলীয় শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। একদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের মতো প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরতে পারার মতো পরিস্থিতি আদৌ কতটা রয়েছে, তা নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ব্যাপক জনরোষের মুখে দেশ ছাড়তে হয় আওয়ামী লীগের এই শীর্ষ নেতাকে। দুই বছর পর এসে সেই পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি ও প্রত্যর্পণের অনুরোধ পাঠিয়েছে। আবার শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে দিল্লির অবস্থানের কোনো পরিবর্তনও হয়নি বলে জানা যাচ্ছে। এরই মধ্যে তার দেশে ফেরার ঘোষণা ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেও একটি বড় পরীক্ষা। সেই পরীক্ষার আগেই তুমুল আলোচনায় হাসিনার দেশে ফেরার ঘোষণা। আদৌ শেখ হাসিনা দেশে ফেরবেন? নাকি এটা কোনো রাজনৈতিক ও কূটনৈতিক স্টান্টবাজি, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো তার বিরুদ্ধে ঝুলতে থাকা শত শত মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ৬৬৩টি মামলা হয়েছে, যার মধ্যে কেবল হত্যা মামলাই ৪৫৩টি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আইন বিশেষজ্ঞদের মতে, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় দেশে ফেরা মাত্রই বিমানবন্দর বা সীমান্ত থেকেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তবে রায়ের পর আপিলের নির্ধারিত সময় পার হলেও তিনি যখনই বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন, সাজার রায়ের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ থাকবে। শেখ হাসিনা দাবি করেছেন, বিচার প্রক্রিয়া শুরু হলে এই আদালত কতটা ‘প্রহসনমূলক’ তা স্পষ্ট হবে এবং তিনি সেটিই প্রমাণ করতে চান। অন্যদিকে, সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ১৪ জুলাই স্পষ্ট করেছেন যে, ‘বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে। শেখ হাসিনা চাইলে বিশ্বের যে কোনো দেশের আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং আদালত যে রায় দেবেন সরকার তা মেনে নেব। সরকারের লক্ষ্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করা নয়; বরং আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা।’

শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে আইন বিশেষজ্ঞ ড. শাহ্দীন মালিক বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরা তো সম্পূর্ণ নির্ভর করবে ভারত সরকারের দৃষ্টিভঙ্গির ওপর। অতীতে যখন কোনো সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন, তখন তাদের ফেরানোর দৃষ্টান্ত নেই বললেই চলে। ভারতের সঙ্গে হাসিনার যে সম্পর্ক; ’৭৫-এর পরও তো তিনি ৬ বছর সেখানে ছিলেন। সম্পর্কের কারণে ভারত তাকে ফিরিয়ে দেবে বলে মনে করি না। বিশেষত যখন অন্য দেশে কেউ আশ্রয় প্রার্থনা করে তখন ওই দেশ যদি মনে করে, স্বদেশে তার ন্যায়বিচার হয় নাই, সেক্ষেত্রে ফেরত দেওয়ার পরিস্থিতি খুবই কম থাকে। এক প্রশ্নের জবাবে ড. শাহ্দীন মালিক বলেন, যদি ধরেও নেওয়া হয়, কোনোভাবে শেখ হাসিনা দেশে ফিরলেন তারপর যেহেতু তার মৃত্যুদণ্ড হয়ে আছে, তাকে সরাসরি কারাগারে নেওয়া হবে। তিনি আরও বলেন, বিগত সময়ে বিএনপির নেতাদের অনুপস্থিতিতে তো বিচার হয়ে সাজা হলো। তারপর রাজনৈতিক পটপরিবর্তনের পর ফিরে এসে তাদের সব সাজা মওকুফ হয়ে গেল। ওইরকম হলে অন্য কথা। তবে সেই ধরনের পটপরিবর্তন সহসা হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সংবাদ

শেখ হাসিনা নিজেই সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার বা এমনকি হত্যার শিকারও হতে হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের ওপর ব্যাপক জনরোষের কারণে বর্তমান পরিবেশ দলটির জন্য ‘সম্পূর্ণ বৈরী’। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তা সংসদেও অনুমোদিত হয়েছে। ফলে দেশের ভেতরে দলটির কোনো রাজনৈতিক তৎপরতা চালানো আইনত সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই ঘোষণা মূলত আত্মগোপনে বা নির্বাসনে থাকা নেতাকর্মীদের চাঙ্গা করার একটি কৌশলও হতে পারে।

ভারতের পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ভারতের প্রচ্ছন্ন সমর্থন বা সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার এই বক্তব্য দেননি। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে যান তবে ভারত দীর্ঘদিনের কূটনৈতিক অস্বস্তি থেকে মুক্তি পাবে। আর যদি অনুকূল পরিবেশের অভাবে ফিরতে না পারেন, তাহলেও ভারত বলতে পারবে যে পরিস্থিতিই তাকে থাকতে বাধ্য করছে। তার এই বক্তব্য কূটনৈতিক চালেরও একটা অংশ হতে পারে। গত দু’বছর ধরেই ভারতের ঘোষিত অবস্থান হলো—একটি বিশেষ নিরাপত্তা পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন, তখন তার সুরক্ষা নিশ্চিত করার জন্যই সেই আবেদনে সাড়া দেওয়া হয়েছিল।

Politics

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গত ১৪ জুলাই জানিয়েছেন, শেখ হাসিনার বিষয়ে ভারতের নীতিগত অবস্থানের কোনো বদল ঘটেনি। তিনি স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণ বা নিরাপদ প্রত্যাবর্তন একটি সম্পূর্ণ ‘আইনি বিষয়’ এবং এ-সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বিদ্যমান আইন ও চুক্তি মেনেই আইনি প্রক্রিয়াতেই নিষ্পত্তি হবে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বক্তব্যের মাধ্যমে ভারত এটাই বোঝাতে চায় যে, তারা নিজে থেকে শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায়নি বা তার দেশ ছেড়ে চলে আসাতেও তাদের কোনো ভূমিকা ছিল না। এটাও বাস্তবতা যে গত দেড় বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ সরকারের নোট ভার্বাল বা আনুষ্ঠানিক অনুরোধে কোনো জবাব দেয়নি। ফলে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি যে একটি অস্বস্তির উপাদান হয়ে রয়ে গিয়েছে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

সাবেক রাষ্ট্রদূত ও সচিব কূটনৈতিক বিশ্লেষক এ কে এম আতিকুর রহমান কালবেলাকে বলেন, ‘আপাতত বাংলাদেশের যে এখন রাজনৈতিক প্রেক্ষাপট তাতে ওই পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি যে শেখ হাসিনা বাংলাদেশে এখন পা রাখতে পারবেন। তবে ভবিষ্যতের কথা বলা যায় না। ডিসেম্বর তো আরও পাঁচ-ছয় মাস আছে বা এই ডিসেম্বরে আদৌ আসবেন না পরের ডিসেম্বরে সেটাও আমার সন্দেহ। তবে উনি যদি একান্তভাবে আসতে চান, সেই কথাটা যদি সঠিক হয় তা হলে দেশে সেই রকম অবস্থান সৃষ্টি করে উনি আসবেন। উনি যখন এখানে এসে টিকে থাকতে পারবেন, রাস্তায় থাকতে পারবেন, ঘরে থাকতে পারবেন, নেতাকর্মীদের নিয়ে ওই অবস্থা ওই পরিস্থিতিটা যখন হবে বা ওই ধরনের ইকুয়েশন ভারতের সঙ্গে বাংলাদেশের হবে, হ্যাঁ যে ওই অবস্থায় ওনাকে দিলে অন্ততপক্ষে মেরে ফেলবে না তাহলে হয়তো আসবেন।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা যখন বিভিন্ন দেশে কানাডায়, আমেরিকায় বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছে, তাদের আনতে পারছে? পারে নাই। আর শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারপর বঙ্গবন্ধুর কন্যা। সুতরাং তাকে ফেরত আনাটও অত সহজ না।’

Maps

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক সমীকরণে হাসিনার এই প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে অত্যন্ত জটিল এবং নানামুখী চ্যালেঞ্জে ঘেরা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক নেতারা। তবে বিশ্লেষকরা আরও বলছেন, হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে রাজনৈতিক সমঝোতা। সমঝোতা হলেই কেবল তিনি সহজে দেশে ফিরতে পারবেন। সমঝোতার মাধ্যমে ফিরলেও তাকে দেশে ফিরে কারাগারে যেতে হবে।

‘যা বলছেন রাজনীতিবিদরা’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইনি প্রক্রিয়ায় ফিরে আদালতের মুখোমুখি হতে হবে। তবে তার সেই সৎসাহস আছে বলে মনে করি না। তার ভাষ্য, শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদের মুখে রেখে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে চলে গেছেন। এমনকি তিনি আওয়ামী লীগ সংগঠনের ভবিষ্যৎ নিয়েও ভাবেননি। তিনি আরও বলেন, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্য মূলত ‘ফাঁকা আওয়াজ’। আওয়াজ দিয়ে দেখছেন দেশে কী হয়? নেতাকর্মীরা আবারও তার জন্য মাঠে নামছেন কি না? তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে রাজনৈতিক সমীকরণে তিনি সহসা দেশে আসবেন বলে মনে হয় না।

বাংলাদেশ সংবাদ

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগের অনেক নেতাই দলটিকে বর্তমানে ‘পরিবার লীগ’ বলে অভিহিত করেন। তারা মনে করেন, শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেছেন, পরিবারের লোকজনকে আগে বিদেশে পাঠিয়েছেন। কিন্তু দলের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়ে কোনো উদ্যোগ নেননি, একবারের জন্য নেতাকর্মীদের বিপদের কথাও চিন্তা করেননি। এখন দেশে ফেরার কথা বলে তিনি পরিস্থিতি যাচাইয়ের চেষ্টা করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কালবেলাকে বলেন, শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখেছি, তবে এসব তথ্য কতটা সত্য-মিথ্যা, তা আগে যাচাই করা প্রয়োজন। এর আগে তিনি অনেক কথা বলেছেন। কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় আইনের প্রতি সম্মান জানিয়ে নিজেকে আইনের কাছে সোপর্দ করার সিদ্ধান্ত নেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তির আইনের আশ্রয় নেওয়া এবং আইনগত সুযোগ-সুবিধা গ্রহণ করার অধিকার রয়েছে। যদি শেখ হাসিনা নিজে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু কালবেলাকে বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণে রাজি হয়েছেন, এটা শুনে খুব ভালো লাগল। এ উপলব্ধি তার আরও আগে হলে এবং ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে যদি কালকেই দেশে ফিরে আত্মসমর্পণ করতেন সেটা বরং বেশি ভালোই হতো। মঞ্জু আরও বলেন, অনেকে শেখ হাসিনার কথাকে বিশ্বাসযোগ্য মনে করেন না। অতীতে এ ধরনের নানা কথা বললেও তিনি কথা রাখেননি। আমি এবার বিশ্বাস রাখতে চাই, কারণ তার বয়স হয়েছে। মৃত্যুর আগে অতীতের ভুল শোধরানোর একটা সুযোগ তিনি কাজে লাগালে খারাপ হবে না বলে মনে করি।

Politics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা কীভাবে আসবে, তার সঙ্গে কারা কারা আসবে, সে আত্মসমর্পণ করবে কি না, এটা ঠিক করবে বাংলাদেশ সরকার। এ বিষয়টি দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। এখানে আর কোনো পক্ষ নেই। ফলে সরকারই ঠিক করবে তাকে কখন, কীভাবে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে—সব প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, শেখ হাসিনার অবস্থান ও বক্তব্যও দিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘিরে যদি রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, ত্রিশ হাজার আহত ও এক হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্য, আমরা সবাই প্রস্তুত আছি।

আইনে কী আছে ভারত ও বাংলাদেশের মধ্যে পলাতক অপরাধী বিনিময়ের আইনি ভিত্তি হলো বাংলাদেশের ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ এবং ২০১৩ সালে স্বাক্ষরিত ‘ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তি’। এই আইনি কাঠামোর অধীনে উভয় দেশ গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের নিজেদের দেশে ফিরিয়ে আনতে পারে। ১৯৭৪ সালের আইনের ৪ ধারা অনুযায়ী, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোনো বিদেশি রাষ্ট্রকে এ আইনের আওতাভুক্ত করতে পারে।

Maps

১৫ ধারা অনুযায়ী, বিদেশে পলাতক কোনো অপরাধীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে আবেদন করতে পারে। ২০১৩ সালের ২৮ জানুয়ারি ভারত ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে এটি সংশোধিত হয়। চুক্তির আওতায়, যেসব অপরাধের সাজা কমপক্ষে এক বছর বা তার বেশি, শুধু সেসব অপরাধের ক্ষেত্রেই প্রত্যর্পণ কার্যকর করা যায়। প্রত্যর্পণ না করার শর্তাবলির মধ্যে রয়েছে রাজনৈতিক অপরাধ; অর্থাৎ কোনো অপরাধকে যদি ‘রাজনৈতিক প্রকৃতির’ বলে বিবেচনা করা হয়, তবে অভিযুক্তকে প্রত্যর্পণ করা যায় না।

তবে হত্যা, অপহরণ এবং নাশকতার মতো গুরুতর অপরাধগুলোকে রাজনৈতিক হিসেবে গণ্য করা হয় না। চুক্তি অনুযায়ী কোনো রাষ্ট্র তার নিজের দেশের নাগরিককে অন্য কোনো দেশের হাতে তুলে দিতে বাধ্য নয়। এ ছাড়া ন্যায়বিচারের স্বার্থে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বা প্রমাণাদির অভাবে অনুরোধকারী রাষ্ট্র যদি প্রত্যর্পণের আবেদন খারিজ করতে চায়, তবে তা করতে পারে। সরকারের অবস্থান বর্তমান সরকারের বক্তব্য তুলনামূলকভাবে স্পষ্ট। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা ও বিচারিক কার্যক্রম চলছে, সেগুলোর আলোকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ সরকারের অবস্থান রাজনৈতিক নয়, বরং আইনি কাঠামোর মধ্যে বিষয়টি দেখানোর চেষ্টা করা হচ্ছে।

সংবাদ বিশ্লেষণ

সরকারের মতে, কোনো নাগরিকের বিরুদ্ধে আদালতে মামলা থাকলে এবং আদালত প্রয়োজন মনে করলে তাকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। তবে আইনি দাবি উত্থাপন করলেই যে প্রত্যর্পণ নিশ্চিত হবে, বাস্তবে বিষয়টি এত সহজ নয়। গত ১৪ জুলাই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনানুগ প্রক্রিয়ায় আদালতের রায় কার্যকর করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের কাছে ধারাবাহিকভাবে তাগাদা দিয়ে যাচ্ছে।’

Politics

দেশে ফেরার বাস্তবতা কতটা বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়। প্রথমত, বাংলাদেশ সরকার তাকে ফেরাতে আগ্রহী বলে প্রকাশ্যে জানিয়েছে। দ্বিতীয়ত, প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় আইনি কাঠামো বিদ্যমান। তৃতীয়ত, চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, রাজনৈতিক নেতাদের প্রত্যর্পণ সাধারণ অপরাধমূলক মামলার তুলনায় অনেক বেশি জটিল। পঞ্চমত, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি, যা থেকে বলা যায় যে, খুব শিগগির প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। ফলে নিকট ভবিষ্যতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত বলা যেমন সম্ভব নয়, তেমনি সম্পূর্ণ অসম্ভব বলাও বাস্তবসম্মত হবে না। শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নটি বর্তমানে বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ও জল্পনা থাকলেও বাস্তবতা হলো, বিষয়টি এখনো আইন, কূটনীতি এবং রাজনৈতিক বিবেচনার জটিল প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।

বাংলাদেশ সরকার তাকে ফেরাতে আগ্রহী, কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যদিকে ভারতের সিদ্ধান্তও হবে বহুমাত্রিক বিবেচনার ফল। ফলে শেখ হাসিনার দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত বা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়; এটি দুই দেশের সম্পর্ক, আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক রাজনীতির বৃহত্তর সমীকরণের অংশ।

বাংলাদেশ সংবাদ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরতে চান। তিনি অতীতেও মাথা উঁচু করে দেশে ফিরেছেন। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন। আবার ২০০৭ সালের মে মাসে তিনি সেনাসমর্থিত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফেরেন। তিনি বলেন, বর্তমানে জাতির কাছে এ বিষয়টি পরিষ্কার যে, জুলাই আন্দোলন কোনো আন্দোলন নয়, এটা সাম্রাজ্যবাদীদের চক্রান্ত। ড. ইউনূস দেশ ও দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

দুই মামলায় দণ্ডপ্রাপ্ত ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ অক্টোবর জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা দায়ের হয়। এ মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। রায়ে চানখাঁরপুলে ছয়জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ অনুযায়ী, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় তাদের আত্মসমর্পণ বা গ্রেপ্তারের পর সাজা কার্যকর হবে।

এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা শাকিল আকন্দ বুলবুলের কথিত একটি টেলিফোন কথোপকথন প্রকাশের পর ২০২৫ সালের ৩০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ওই কথোপকথনের মাধ্যমে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলার বাদী, সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়া হয়েছে। শুনানি শেষে ২০২৫ সালের ২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড এবং শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেন। ট্রাইব্যুনাল জানান, আত্মসমর্পণ বা গ্রেপ্তারের দিন থেকে সাজা কার্যকর হবে।

Views: 162

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের

by admin
November 1, 2026
0
9

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি মাদ্রাসায় শিশুদের ভর্তি করানোর...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

by admin
October 30, 2026
0
33

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ উপনির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের...

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ

by admin
October 30, 2026
0
5

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গত এক সপ্তাহ ধরে আমাদের নেতাকর্মীরা ঢাকা...

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

প্রাপ্তির হিসাব, অপ্রাপ্তির হাহাকার

by admin
October 30, 2026
0
10

আপনি কি কখনও ভুল ঠিকানায় কিছু প্রেরণ করেন? এই ধরুন, চিঠি কিংবা উপহার। ডাকে, কুরিয়ারে কিংবা হাতে হাতে? ঠিকানায় আপনার...

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন

by admin
October 30, 2026
0
17

ঝিনাইদহ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সাথে লিয়াজোঁ শুরু করেছে। শুক্রবার (৩০...

রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন!

রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন!

by admin
October 30, 2026
0
8

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে চাঁদাবাজি ও পদ বাণিজ্যের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত November 2, 2026
  • তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। November 2, 2026
  • সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন November 2, 2026
  • যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত November 2, 2026
  • মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের November 1, 2026
  • প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়, November 1, 2026
  • ১৭ ডিসেম্বর উভয় পক্ষের তথ্য-উপাত্ত সাবমিটের নির্দেশ November 1, 2026
  • পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় November 1, 2026
  • চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি November 1, 2026
  • এইচএসসিত এবারও রংপুরর প্রতিষ্ঠানগুলা শীর্ষ November 1, 2026
  • চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিলে শায়েখ আহমেদ আলী মোল্লা ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি আসবে না November 1, 2026
  • মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান November 1, 2026
  • ভোলাহাটে বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ! হত্যার চেষ্টায় গুরুতর আহত যুবক! November 1, 2026
  • ‘আমার পাবনা, আমার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত November 1, 2026
  • হৃদয়ে পাবনার আয়োজনে নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত November 1, 2026
  • দিনাজপুরে এবারের এইচএসসি পরীক্ষায় ল্যান্ডমার্ক কলেজের শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৫ তম এবং জেলা পর্যায়ে তৃতীয়তম স্থান অর্জন করেছে November 1, 2026
  • সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা November 1, 2026
  • মদন- ঢাকা দিবারাত্রি রুটে যাত্রী সেবায় নতুন মাত্রা: নিয়মিত ট্রিপ দিচ্ছে ‘স্নেহা পরিবহন’ November 1, 2026
  • ৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম, November 1, 2026
  • চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব November 1, 2026
  • জিপিএ-গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স মধ্যবর্তী নির্বাচনে সবাইকে ভোটে অংশগ্রহণের আহবান November 1, 2026
  • ইউএস সিনেটের ৩৫ আসনে নির্বাচন কোন রাজ্যে কার লড়াই জরিপে এগিয়ে কে? November 1, 2026
  • বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ! October 31, 2026
  • বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ October 31, 2026
  • রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে October 31, 2026
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী October 30, 2026
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ October 30, 2026
  • মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন October 30, 2026
  • ‘এশিয়া রিসার্চ নিউজ’-এ স্থান পাওয়া বাংলাদেশি স্বাধীন গবেষকের অনন্য উদ্ভাবন October 30, 2026
  • পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ October 30, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

      বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

      November 2, 2026
      তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক।

      তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক।

      November 2, 2026
      সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

      সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

      November 2, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d