মায়ের কোলের পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল ৮ মাসের ফুটফুটে শিশু আয়াশ। কিন্তু এক রাতের রেকর্ড বৃষ্টি আর নগরের জলাবদ্ধতা কেড়ে নিল তার প্রাণ।
ময়মনসিংহে বিছানা থেকে গড়িয়ে ঘরের মেঝেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আয়াশের এই ম’র্মান্তিক মৃ’ত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নি’হত আয়াশ স্থানীয় বাসিন্দা রেজুয়ানুল আমিন আবির ও বন্যা আক্তার দম্পতির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে হওয়া টানা ভারী বর্ষণে আয়াশদের ঘরের মেঝেতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়!
সকালে খেলার পর মা বন্যা আক্তার আয়াশকে নিয়ে খাটে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি খাট থেকে গড়িয়ে নিচে জমে থাকা পানিতে পড়ে যায়! পরে শিশুটির নানি এসে তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন।
তাত্ক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়াশকে মৃ’ত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ময়মনসিংহে মাত্র ৮ ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এই অতিবৃষ্টির পানি অনেকের ঘরে ঢুকে পড়ায় এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।
আয়াশের এমন মৃ’ত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া..!
বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে! ময়মনসিংহে ঘরের ভেতর বৃষ্টির পানিতে ডুবে ৮ মাসের শিশু আয়াশের মৃ’ত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
ও তো দুনিয়ার কোনো পাপ-পুণ্য কিছুই বুঝত না। আল্লাহ তাআলা নিষ্পাপ এই শিশুটিকে জান্নাত নসিব করুন। আমিন..!
কম দেখুন
Views: 167
Related