Tuesday, November 3, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইতিহাসের পাতায়

ঐতিহাসিক ১৭ এপ্রিল ও দিনাজপুরের ঘটনাবলী

admin by admin
April 17, 2023
in ইতিহাসের পাতায়, বিশেষ সংবাদ, মতামত, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter



অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিশ্বরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আমবাগানে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুুসারে বৈদ্যনাথ তলার নাম করা হয় মুজিবনগর। আর সরকারের নাম করা হয় মুজিবনগর সরকার।

পাকিস্তানিদের হামলা এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর তাজউদ্দীন আহমদসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবেশী দেশ ভারতে চলে যান। সেখানে তারা ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে। এদিনই রাত ১০টায় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ভাষণ প্রদান করেন। পরদিন ১১ এপ্রিল উক্ত ভাষণ আকাশবাণী কলকাতা বেতার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিবিসি ও ভয়েস অফ আমেরিকায় প্রচার করা হয়। উক্ত সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইলের আব্দুল মান্নান এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন দিনাজপুরের অধ্যাপক ইউসুফ আলী এমএনএ। ১৭ এপ্রিল বাংলাদেশ সরকারের শপথগ্রহণকারী মন্ত্রিপরিষদে-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মনসুর আলী, খন্দকার মোস্তাক আহমদ, এএইচএম কামরুজ্জামান, কর্নেল এমএজি ওসমানী প্রধান সেনাপতি। এ সরকারের নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।

তৎকালীন সময়ে আমাদের দেশে অনেক স্থানে বিহারি রিফুজিরা ছিলো সংখ্যাগরিষ্ঠ। ওইসব স্থানে বাঙালিদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে ১৯৭১ সালের প্রথম দিক থেকেই। এক্ষেত্রে পাকিস্থানি সেনা বাহিনী সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা করে। দিন বাড়ার সাথে সাথে বিহারিদের নির্মমতা বাড়তে থাকে। এসময় আমাদের দিনাজপুরেও বিহারীদের অত্যাচার নির্যাতন ভয়াবহ আকার ধারণ করে। আমাদের উত্তর বাংলার সৈয়দপুর ও পার্বতীপুরে প্রচুর বিহারী রিফুজি ছিলো। দিনাজপুর শহরেও বিহারীদের সংখ্যা অনেক ছিলো। সেই সাথে বাংলার কিছু বেঈমান তাদের সাথে যোগ দেয় বাঙালিদের ওপর আক্রমণে। যার জন্য প্রথম দিকে বিহারীরা একতরফাভাবে হত্যা, মারপিট ও লুটতরাজ করতে থাকে। তাদের এই অপকর্মের কারণে আমরা বাঙালিরাও সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ি। এই প্রতিরোধ কর্মে তৎকালীন ইপিআর বাহিনীতে কর্মরত বাঙালি সন্তানরা আমাদের সাথে যোগাযোগ করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এক পর্যায়ে আমাদের দিনাজপুরের সংগ্রামী জনতা এবং ইপিআর বাহিনী সংগঠিত হয়ে পাকিস্থানীদের প্রতিরোধ করে। বিহারীসহ পাকিস্থানি ইপিআর ও পুলিশ বাহিনীকে দিনাজপুর থেকে বিতাড়িত করে। ফলে দিনাজপুর শহর পরিচালিত হয় আমাদের সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতৃত্বে।

৩১ মার্চ দিনাজপুর শহরে একটি সর্বদলীয় মিটিং হয়। মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক অধ্যাপক ইউসুফ আলী এমএনএ, গোলাম রহমান, এএমআইজেড ইউসুফ, গুরুদাস তালুকদার প্রমুখ নেতৃবৃন্দের নামে একটি প্রচারপত্র প্রকাশিত হয় ১ এপ্রিল। উক্ত প্রচারপত্রে বেশ কয়েকটি সিদ্ধান্ত প্রচারিত হয়। তাতে স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের দাবি করা হয় এবং সর্বস্তরের মানুষের কাছে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য আবেদন করা হয়। প্রচার পত্রটি আমরা সর্ব সাধারণের কাছে বিতরণ করি। এই প্রচার পত্রটি কলকাতায় কালন্তর পত্রিকায় ছাপানো হয়। এতে আমাদের দিনাজপুরবাসীর সংগ্রামী কার্যক্রম বিশ্ববাসীর নজরে আসে।

পাকিস্থাানিদের বিতাড়িত করে দিনাজপুর শহর আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রসাশনিক কাজকর্ম সহ সবই পরিচালনা করতাম সংগ্রাম পরিষদের নেতা কর্মীরা। এরপর কয়েকদিনের জন্য কাঞ্চন ঘাট থেকে ২ মাইল পশ্চিমে ভবানিপুরে আফতাবউদ্দীন সরকারের বাড়িতে জেলা প্রশাসনের সদর দপ্তর স্থানান্তর করা হয়। জেলা প্রশাসন কর্মকর্তারা সরকারের কর্মকান্ড পরিচালনা ও নির্দেশনামা জারি করতে থাকে।

এদিকে পাঁক হানাদার বাহিনী এপ্রিল মাসের শুরুতে ত্রিমুখী আক্রমণ চালায়। এই আক্রমণে আমাদের ইপিআর বাহিনী এবং বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা টিকতে পারেননি। এক পর্যায়ে রণভঙ্গ দিয়ে সরে যায়। এ সময় আমরাও বাধ্য হয়ে শহর থেকে সরে পড়ি এবং আমাদের অনেকেই মারাত্মকভাবে মনোবল হারিয়ে ফেলে। এদিকে পাক সেনারা সৈয়দপুর, দিনাজপুর ও পার্বতীপুরে শক্তিশালী ঘাটি করে বসে এবং বাঙালিদের ওপর ভয়াবহ অত্যাচার নির্যাতন শুরু করে। তারা হত্যা, ধর্ষণ, লুটপাত চালায়। সৈয়দপুরে প্রকৌশলী ফজলুর রহমানকে স্ত্রী ও তিন পুত্রসহ একই পরিবারের ৫ জনকে নির্মমভাবে হত্যা করে। ফজলুর রহমানের স্ত্রী হোসনে আকতারকে বেয়নেট চার্জ করে পাকিস্থানি নরপশুরা মাটিতে জীবন্ত পুতে ফেলে। ঘাতকরা চিরিরবন্দরে মাহতাব বেগকে হত্যা করে তার দেহ থেকে মাথা ছিন্ন করে সেই মাথা নিয়ে উল্লাস করে। দিনাজপুর শহরেও প্রখ্যাত সঙ্গীত শিল্পী সতীস চন্দ্র সরকারকে প্রথমে দুই চোখ উপড়ে ফেলে। তারপর নির্যাতন করে নিষ্ঠুরভাবে হত্যা করে। হত্যা করে ব্যাংক কর্মকর্তা সজিরুদ্দীন, অধ্যাপক ওয়াহিদুর রহমান, প্রকৌশলী ওবায়দুল হক, ডা. এম এ জব্বার, ইসমাঈল হোসেন পল্টু, অধ্যাপক সুমঙ্গল কুন্ডু, হাবিবুর রহমান এডভোকেট, ছাত্র নেতা আসাদুল হক, শাহনেওয়াজ, অধ্যাপক সোলায়মান, আব্দুস সালাম, জহুরুদ্দীন মোক্তার, মো. আমীর আলী সহ অসংখ্য মানুষকে। এই কাজে তাদের সহযোগিতা করে বাঙালি জামাত মুসলিম লীগের নেতা কর্মীরা। এতে আমাদের নেতা কর্মীদের মধ্য কিছুটা ভীতি ও হতাশা সৃষ্টি হয়। অনেকেই মানসিকভাবে ভেঙ্গে পড়ে।

তবে অধিকাংশ নেতা কর্মী আপোষহীন মনোভাব নিয়ে স্বাধীনতা যুদ্ধের জন্য জনমত গঠনের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু এই সময়ে এমন কিছু সংবাদ বিভিন্নভাবে পাই যা মনকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। যার ফলে আরো সাহসী হই। এই সময়ে এপ্রিল মাসের ১১ তারিখে একটি সংবাদ পাই যে, স্বাধীনতার জন্য একটি সরকার গঠিত হয়েছে। আরো সংবাদ পাই, উক্ত সরকারের রাষ্ট্রপতি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং উপ-রাষ্ট্রপতি করা হয়েছে সৈয়দ নজারুল ইসলামকে এবং প্রধানমন্ত্রী করা হয়েছে তাজউদ্দীন আহমদকে। এসব সংবাদ আমাদের মনে সাহস এবং শক্তি যোগাতে থাকে। আমরা পুরোদমে মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত এবং প্রস্তুুত নিতে থাকি। এসময়ে এপ্রিল মাসের ১৭ তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি আমাদের সরকারের শপথ গ্রহণের কথা। শপথের সংবাদ পাওয়ার পর আমাদের মধ্যে আনন্দের ঢেউ জাগে। এতে আত্মবিশ্বাসী হই যে আমাদের বিজয় অনিবার্য। আমরা আরো সংবাদ পাই, উক্ত অনুষ্ঠানে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন দিনাজপুরের নেতা অধ্যাপক ইউসুফ আলী এমএনএ।

সরকার গঠনের সংবাদ এবং পাকিস্থানীদের অত্যাচার নির্যাতনে ক্ষোভে প্রতিশোধ স্পৃহায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সহকর্মী ও বন্ধুবান্ধবদের নিয়ে মাতৃভূমি ত্যাগ করে প্রতিবেশী দেশ ভারতে যাই। সেখানে গিয়ে সাত নম্বর সেক্টরে প্রশিক্ষণ নিয়ে স্বদেশে ফিরে আসি এবং পাক হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হই। বেশ কয়েকটি যুদ্ধে পাকিস্থানীদের বিরুদ্ধে সফলতা অর্জন করি। যুদ্ধের ময়দানে ৩১ শে জুলাই দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ভেড়াম নামক গ্রামে এক ভয়াবহ যুদ্ধে আমি মারাত্মকভাবে আহত হই এবং আমার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোজাফফার শহীদ হন। পাকিস্থানীদের বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি।

মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের ৫২ বছর পূর্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয় অর্জন করতে হবে। এ জন্য বঙ্গবন্ধুর আদশের সৈনিকদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে  কাজ করার বিনীতভাবে  অনুরোধ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

লেখক : স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত চিকিৎসক।
চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক, ট্রমা এবং রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগ
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল।

উপদেষ্টা,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (১৯৮১-২০০৭)।
উপদেষ্টা, ঘাতক দালাল নির্মূল কমিটি।
প্রেসিডেন্ট, স্বাধীনতা ফাউন্ডেশন ঢাকা।
ভাইস প্রেসিডেন্ট, সিকট (এশিয়া প্যাসিফিক) ।
ফাউন্ডার এবং চেয়ারম্যান, এবি ফাউন্ডেশন।

(এই বিভাগের লেখা লেখকের নিজস্ব)

Views: 397

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী

সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী

by admin
November 3, 2026
0
4

সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী গুমের বন্দী দশা থেকে মুক্ত হবার...

আসামের ধুবড়িতে মাজারে বুলডোজার চালানোর চেষ্টা ঘিরে তীব্র উত্তেজনা; অলৌকিকভাবে আহত চালক ও পুলিশ।

আসামের ধুবড়িতে মাজারে বুলডোজার চালানোর চেষ্টা ঘিরে তীব্র উত্তেজনা; অলৌকিকভাবে আহত চালক ও পুলিশ।

by admin
November 3, 2026
0
14

আসামের ধুবড়িতে মাজারে বুলডোজার চালানোর চেষ্টা ঘিরে তীব্র উত্তেজনা; অলৌকিকভাবে আহত চালক ও পুলিশ। ফুটেজ ও তথ্য সহায়তা আব্দুল বারেকঃ...

পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন

পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন

by admin
November 2, 2026
0
6

পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন গাইবান্ধা প্রতিনিধিঃ- জীবনের বহু স্বপ্ন আর কঠোর পরিশ্রম...

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

by admin
November 2, 2026
0
5

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প   আখলাক হুসাইন

আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন

by admin
November 2, 2026
0
3

আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন কিছু মানুষ নিজে বেশি দূর এগোতে পারেন না, অথচ তাঁদের হাত ধরেই...

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে  মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

by admin
November 2, 2026
0
5

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম ৭ এসএসবিসি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • হাসিমুখের আড়ালে এক জীবনযুদ্ধ: থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর রাহাতের পাশে জেলা প্রশাসন, লক্ষ্মীপুর। November 3, 2026
  • বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী November 3, 2026
  • সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী November 3, 2026
  • আসামের ধুবড়িতে মাজারে বুলডোজার চালানোর চেষ্টা ঘিরে তীব্র উত্তেজনা; অলৌকিকভাবে আহত চালক ও পুলিশ। November 3, 2026
  • চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ November 3, 2026
  • ৩রা নভেম্বর — জেল হত্যা দিবস। November 3, 2026
  • সরিষাবাড়ীতে চুরি-ছিনতাই ও হামলার ঘটনায় উদ্বেগ, নিরাপত্তাহীনতায় মানুষ November 3, 2026
  • নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত November 3, 2026
  • চাটখিলে ছাত্রদলের বিশাল আনন্দ র‍্যালি November 3, 2026
  • ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহাসড়ক ও সড়কে অপরাধ প্রবণতা রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিম সভা। November 3, 2026
  • সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন November 2, 2026
  • বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স November 2, 2026
  • এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 2, 2026
  • পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন November 2, 2026
  • গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত November 2, 2026
  • আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন November 2, 2026
  • কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা November 2, 2026
  • ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন November 2, 2026
  • বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ November 2, 2026
  • মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক November 2, 2026
  • জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা November 2, 2026
  • আশফালিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটসাল বার ফুটবল টুর্নামেন্টে সিজান-১ উদ্বোধন। November 2, 2026
  • চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত November 2, 2026
  • চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা November 2, 2026
  • নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন November 2, 2026
  • “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” November 2, 2026
  • মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ এনামুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা November 2, 2026
  • বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত November 2, 2026
  • তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। November 2, 2026
  • সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন November 2, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      হাসিমুখের আড়ালে এক জীবনযুদ্ধ: থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর রাহাতের পাশে জেলা প্রশাসন, লক্ষ্মীপুর।

      হাসিমুখের আড়ালে এক জীবনযুদ্ধ: থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর রাহাতের পাশে জেলা প্রশাসন, লক্ষ্মীপুর।

      November 3, 2026

      বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী

      November 3, 2026
      সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী

      সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী

      November 3, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d