বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ১৬ নভেম্বর শনিবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সব জিনিসের দাম বেড়েই চলছে। সরকার অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বটে, কিন্তু চেষ্টা ব্যর্থ হচ্ছে। ওষুধের দাম দেখা যাচ্ছে গত কয়েক মাসে দ্বিগুনেরও বেশি হয়েছে। ওষুধের মূল্য বৃদ্ধি মানুষকে চরম দুর্গতির মধ্যে ফেলেছে। এ ব্যাপারে সরকারের কাছে আমাদের আহ্বান কঠোরভাবে ওষুধের মূল্য কমানোর ব্যবস্থা করুন। ওষুধ ব্যবসাকারীদের প্রতি আমাদের আহ্বান অতিরিক্ত মুনাফা পরিহার করে সম্মানজনক অবস্থানে থাকুন।
মিরসরাইয়ে রোগী সেজে হাসপাতালের টিকিট কাউন্টারে স্বর্ণের চেইন চুরি, ৭ নারী গ্রেপ্তার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে রোগী সেজে ভিড়ের মধ্যে তিন নারীর গলা থেকে স্বর্ণের...






