Saturday, October 31, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, অভিযোগ ‘দলাদলির’

admin by admin
August 31, 2024
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ফেনী : অগাস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে ছুটছে মানুষ; ব্যক্তি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় তরুণ আর রাজনৈতিক দলের ব্যানারেও সহযোগিতার হাত বাড়াচ্ছেন অনেকেই।

তারপরও বন্যাকবলিত ফেনীতে ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষের অভিযোগ পাওয়া গেছে। তারা বলছেন, ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ আর বিএনপি সমর্থিতদের মধ্যে বেঁধেছে বিপত্তি। কে, কোন দলের, সেটি বিবেচনা করে দেওয়া হচ্ছে ত্রাণ। আওয়ামী লীগের কেউ বন্যাকবলিত হলেও সেখানে যাচ্ছে না বিএনপির কেউ। অভিযোগ উঠেছে দলাদলির।

নোয়াখালী সদর উপজেলার দিনমনির বাজার হয়ে হাঁটু পানি মাড়িয়ে কিছুদূর এগোলেই আজিজুল্লাহপুর গ্রাম। শুক্রবার (৩০ আগস্ট) সেখানে গিয়ে দেখা গেল, মূল পথের পুরোটাই এখনও পানির নিচে। রাস্তার দুই পাশের বাড়িগুলোতেও হাঁটু পানি।

প্রায় ১২ দিন ধরে পানিবন্দি এ গ্রামে সবাই ক্ষতিগ্রস্ত। দিনমজুর আর মধ্যম আয়ের মানুষগুলো বেশি বিপাকে।

যারা ত্রাণের জন্য রাস্তায় দাঁড়াচ্ছেন, তাদের কেউ কেউ পাচ্ছেন। যারা দাঁড়াচ্ছেন না, তারা কিছু্ই পাচ্ছেন না। খেয়ে, না খেয়ে অথবা শুকনো খাবারেই কাটছে অনেকের দিন।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, গ্রামে ত্রাণ বিতরণের তদারকি করছেন স্থানীয় তরুণরাই। বাইরের সংগঠন এসে ত্রাণ দিয়ে গেলেও তালিকা করে তা বিতরণের কাজটি স্থানীয়রাই করছেন।

তাদের অভিযোগ, ত্রাণ এলেও আজিজুল্লাহপুরের কেউ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। চলছে ‘দলাদলি’।

নাম প্রকাশে অনিচ্ছুক এ গ্রামের এক বাসিন্দা বলেন, এহন আবার সিন্ডিকেটও চলে এইডা লই। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি। দেহা গেছে কেউ কেউ বইক্তব্য দেয়, আওয়ামী লীগের কোনগা যাতে এহানে না থাকে।

এরপরে চাই আওয়ামী লীগেরগুনও আই ভাগ করে। আওয়ামী লীগ বিএনপির এহানে ভাগাভাগির দরকার নাইতো। বন্যায় সবাই সমান। হেতে আওয়ামী লীগ, হেতে এহানে দাঁড়াইতাইত্তোনো; হেতে বিএনপির, হেতে এহানে দাঁড়াই মুস্তানি কইত্তে অইবো, কইরবো। এগুন কিল্লাই?

এলাকায় ত্রাণ বিতরণ বিএনপির লোকজন করছে জানিয়ে ওই ব্যক্তি বলেন, আওয়ামী লীগের কেউ আসতে পারে না। তবে ছাত্ররাই আসছে বেশি।

তার ভাষ্য, আমার বলাতেই বুইজবেন। মাইরেই বুইজবেন আমনে থাইকবেন না চলি যাইবেন। আই আগেই কইদিলাম আওয়ামী লীগের কোনগা যাতে ইহানে না থাহে। তাইলে আমনের বুইজতে অইবো, আমি বিএনপি করি, নয়তো জমাত করি।

আবার আমি কিছু নিলে আওয়ামী লীগের লোকজন কয় আমি বিএনপি করি, দালালি করি খাই। এইডা তিক্ততা না ভাইয়া? মিলিমিশি দিলেতো হয়, আওয়ামী লীগ বিএনপির হিসাব পরে।

আজিজুল্লাহপুর এলাকার ত্রাণ কার্যক্রম যারা দেখভাল করছেন, তাদের অন্যতম নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সাজীব। তার বাড়ি আজিজুল্লাহপুর এলাকাতেই।

ত্রাণ কার্যক্রম কেমন চলছে, জানতে চাইলে তিনি বলেন, আমার এলাকায় কোনো প্রবলেম হইতেছে না। একটু ভিতরের দিকে ত্রাণ নিয়ে অনেকে পৌঁছাইতে পারতেছে না। তবে আমরা চেষ্টা করতেছি, সবখানেই পৌঁছাইছি।

 

এখনও ত্রাণ দিতে দুয়েকটা গ্রাম বাদ আছে। আমরা চাইতেছি এইটার সুষম বণ্টন হোক, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি।

আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা ত্রাণ বিতরণ করুক তা সাধারণ মানুষ চাইতেছে না। যেমন একজন সাবেক মেম্বার, সবাই বলতেছে এতদিন আসে নাই, এখন আসছে কেন? সাধারণ লোকজনই তাদের একসেপ্ট করছে না।

দলের অনুসারী বেছে ত্রাণ দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা কে কোন দলের সেটা বাছবিচার করছি না। এই দুর্যোগ কোন দলের না, আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতের না। এটা সর্বসাধারণের দুর্যোগ।

আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি। যে এই সহায়তা পায় না, তাকে আমি নিজে পৌঁছায়ে দিচ্ছি। হয়ত সংকটের কারণে পাঁচজনকে দিতে পারছি, একজনকে পারি নাই। উল্টা আমার দলীয় লোকজনও আমাকে বলছে, আওয়ামী লীগের লোকজন বেশি পাচ্ছে। অনেক নেতার কাছ থেকে কথা শুনতে হচ্ছে, তারা মাঝেমধ্যে বলতেছে এসব। কিন্তু আমি বলছি এই দুর্যোগ আওয়ামী লীগ বিএনপির বিষয় না।

কিল্লারহাটের এক ব্যবসায়ী বলেন, তারা ব্যচমেট বন্ধুরা মিলে একটা ফান্ড গঠন করে কাজ করছিলেন। একসঙ্গে যারা কাজ করছিলেন তাদের একজন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন করবেন। সেই বন্ধু তাকে প্রতিদ্বন্দ্বী ভেবে তাকে এড়িয়ে একাই কাজ শুরু করেন।

নাম প্রকাশ না করে এ ব্যবসায়ী বলেন, আঁর কাছে আরও প্রায় ৩০ হাজার টাকা আছে। আমি চুপচাপ বসি রইছি, কয়দিন কইচ্ছি। আর কইত্তান্নো।

 

সীতাকুণ্ডে বন্যায় মৎস্য ও কৃষি খাতে ক্ষতি ১৪ কোটি ৩২ লাখ টাকা

সীতাকুণ্ডে বন্যায় মৎস্য ও কৃষি খাতে ক্ষতি ১৪ কোটি ৩২ লাখ টাকা

বিস্তারিত পড়ুন

 

বন্যার সময় অনেকেই এইটা-সেইটা নি আসতেছে। বন্যার পরে মানুষের আসল অভাব শুরু হইব। তখন কারো বাড়ি ঠিক করা লাইগব, কারো টয়লেট ঠিক করা লাইগব। তখন এই টাকাগুলা দি দিব।

সুষম বণ্টন হচ্ছে না, অভিযোগ স্থানীয়দের : আজিজুল্লাহপুর জামে মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার দূরে কিল্লারহাট। পাশাপাশি গ্রাম শ্যামপুর ও লালানগর।

এসব গ্রামে দিনমজুর অনেক, যাদের ‘দিন আনি দিন খাই’ অবস্থা। প্রায় ১২ দিন ধরে বন্যার পানিতে আটকে তাদের করুণ দশা। এ এলাকাগুলোতে ত্রাণের গাড়ি গেলেও অভিযোগ উঠেছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না।

আজিজুল্লাহপুর গ্রামের ইকবাল হোসেন মামুনের ক্ষোভ প্রকাশ করে বলেন, চারমুই চাইরটা গাড়ি ঢুকি যাইব, প্রত্যেকটা লোকে পাইব। তোরা কিছু পাইলেই পূব শ্যামপুর, পূব শ্যামপুর আর মোল্লা বাইত। এ ছাড়া তোরা কিছু বুঝসনা। এইডা কি? হেমুই বন্যা উইঠছে। দহিনমুই আর পশ্চিমমুই বন্যা উডেনো?

আরে জেলেপাড়ার মানুষ খুব কষ্টে আছে। পশ্চিমমুই কেউ হাইছে, কিন্তু শতকরা ৬০ ফ্যামিলি পায়নো। এক্কেরে যে পায়নো এইডানো। কয়েকজন আই ঝাপ-ঝুপ দি যা নিছে নিছে। আর বাকিরা খুব কষ্টে আছে, অনেক বেশি কষ্টে আছে।

এলাকার মানুষের অবস্থা তুলে ধরে তিনি বলেন, তারা দৈনিক আনি দৈনিক খায়। কিছু একটা আছে শ্যামপুরে, নয় সব শ্যামপুরে লই যাইবো কিল্লাই? তরাদরি যেতারা কইরবার, হেতেরা করে। কিন্তু হেতারা পূব শ্যামপুর ছাড়া কিছু বুঝেনো। এইযে মালগুলা ঢুকাইতেছে, পূব শ্যামপুর যথেষ্ট মাল ঢুকছে, আর কোনদিকে এতো ঢুকেনো।

বিত্তবানরাও ত্রাণের প্যাকেট নিচ্ছে জানিয়ে মামুন বলেন, যাদের কোনো অভাব নাই, তাদেরও দেখলাম এখান থেইকা একটা প্যাকেট পাওয়ার জন্য হাহাকার ছিল গতকাইল। মুখ কালা আছিল, প্যাকেট পাইয়া হাসি দিছে। আবার কিছু মানুষ মইধ্যবিত্ত, তারা কয় তাগো লাইগতোনো।

দুই মেয়ে মা ও স্ত্রীকে নিয়ে সংসার অটোচালক নূর হোসেনের। বন্যায় গ্যারেজবন্দি অটোরিকশা দেখিয়ে তিনি বলেন, আইজ ১২-১৪ দিন ধরি অটো বন্ধ। ইনকাম নাই, কোনোরকম খাই না খাই বাঁচি আছি।

দিনমজুর ইমাম হোসেন সুমন বলেন, সবার পাকঘরে বসতঘরে হানি ঢুকি গেছে। বাথরুমের সমস্যা। থাকা কষ্ট, খাডের উপর কোনোরকম রইছে আরকি কেউ কেউ।

 

বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা

বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা

বিস্তারিত পড়ুন

 

দিনের বেলা অনেকেই থাকে, সইন্ধ্যা অইলে চলি যায়। বিভিন্ন উঁচা বিল্ডিং যে যেখানে পারে চলি যায়। আর কয়েকজন উঁচা চকির উপরে থাকে। আমার ভাইয়ের সব ফ্যামিলি চলি গেছে। আমার রাইতে থাকতে হয় বাড়িত একা। সাপ এতো মোটা, ভয়ে লাইট জ্বালাই বসি থাকি।

শ্যামপুরে সব ত্রাণ যাচ্ছে- এমন অভিযোগ উঠলেও নিজেই ঠিকঠাক ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন এ গ্রামের মনসুরা খাতুন।

তিনি জানান, খাল পার হয়ে অনেকটা ভেতরে তার বাড়ি যেতে হয় বলে সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না। কাছাকাছি আর যারা দিচ্ছে, তাদের চেনাজানা লোককে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার।

দুই মেয়ে মনসুরা খাতুনের। এক মেয়েকে বিয়ে দিয়েছেন, আরেকজন বাড়িতে তার সঙ্গেই থাকেন। কিছু পাওয়ার আশায় দিনমনির হাঁটের দিকে যাচ্ছিলেন তিনি।

কোথায় যাচ্ছেন- জিজ্ঞেস করতেই বললেন, কিছু হামুনি খাইতাম?

বন্যার মধ্যে কিছু পেয়েছেন, এমন প্রশ্নে তিনি বলেন, কিছু শুকনা জিনিস হাইছি, আর হেদিন দুই কেজির মতোন চাল হাইছি। এগুন দি আর কয়দিন চলে? আমার বাইত যাইতে বুক সমান হানি, তাই কেউ যায় না।

মো. মোস্তফা নামে কিল্লারহাটের এক বাসিন্দা জানান, হুটলার টাল লই কাইল একটা ট্রাগ গেছে সামনের দিকে। আমরা কিছু হাইনো। ডেইলি যাইতেছে, কই যায় কারে দেয়, আল্লাহ জানে।

ত্রাণ বিতরণে নিয়োজিত রিয়াজ উদ্দীন নামে এক যুবক বলেন, আমাদের এখানে অবস্থা অনেক খারাপ। কোথাও কোথাও যাইতে বুক সমান পানি। আমরা অনেকেরে অত বেশি ত্রাণ পৌঁছাই দিতাম পাইরতেছি না। যা আমাদের সামর্থে মিলাইতেছে, তা আমরা দিতেছি। এখানে মেডিক্যাল টিমও অতো বেশি আইসতেছে না। সবকিছু মিলাই খারাপ।

মুছাপুরের দিকে একটি খাল ভরাট করে বসবাস করছে প্রায় ৮০০ পরিবার। এর আগে তাদের উচ্ছেদ করতে গেলেও স্থানীয়দের বাঁধাও ফিরে আসতে হয়েছে। খালটি থাকলে এ এলাকায় বন্যার পানি সহজেই নেমে যেত বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।

আজিজুল্লাহপুর জামে মসজিদের ইমাম হোসেন সুমন বলেন, শুনছি খাল উদ্ধারে ছাত্ররা আল্টিমেটাম দিছে। খালটা ফ্রি থাইকলে হানি এতদিন আটকি থাইকতনো।

Views: 214

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ

বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ

by admin
October 31, 2026
0
2

বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) ‘ক্রীড়াই...

সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল

সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল

by admin
October 30, 2026
0
8

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক সড়কে টানা ৯ দিন ধরে চলা অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০...

তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ

তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ

by admin
October 30, 2026
0
13

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (চাকরিচ্যুত) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে যুক্ত হয়েছে...

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী

by admin
October 30, 2026
0
2

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি থেকে বাংলাদেশে আসা ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। শুক্রবার...

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

by admin
October 30, 2026
0
3

নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে...

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

by admin
October 30, 2026
0
13

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হবে। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ! October 31, 2026
  • বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ October 31, 2026
  • রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে October 31, 2026
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী October 30, 2026
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল: নাহিদ October 30, 2026
  • মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন October 30, 2026
  • ‘এশিয়া রিসার্চ নিউজ’-এ স্থান পাওয়া বাংলাদেশি স্বাধীন গবেষকের অনন্য উদ্ভাবন October 30, 2026
  • পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ October 30, 2026
  • তালতলীতে জেলে শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত October 30, 2026
  • গৌরীপুরে সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা October 30, 2026
  • প্রাপ্তির হিসাব, অপ্রাপ্তির হাহাকার October 30, 2026
  • সরিষাবাড়িতে যুব বিভাগ আয়োজিত সেমি ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট October 30, 2026
  • সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল October 30, 2026
  • তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ October 30, 2026
  • সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী October 30, 2026
  • ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 30, 2026
  • তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল October 30, 2026
  • ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে: রাশেদ খাঁন October 30, 2026
  • সরকারি বাসা ভাড়া দিলেই বরাদ্দ বাতিল October 30, 2026
  • ইরানের ২৩০ কোটি ডলারের গোপন অস্ত্র নেটওয়ার্কে জড়িত ৫ হাজার প্রতিষ্ঠান October 30, 2026
  • পুলিশের ২৮ সদস্যকে প্রত্যাহার October 30, 2026
  • রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন! October 30, 2026
  • এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী October 30, 2026
  • যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ October 30, 2026
  • গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব October 30, 2026
  • চাকরি জাতীয়করণের দাবিতে কক্সবাজারে শিক্ষক সমিতির সম্মেলন শনিবার October 30, 2026
  • একটা ভুল ধারণা ছড়িয়ে দেয়া হয়েছে যে নেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঢাকা ছেড়েছেন।যে ভিডিওটি ভাইরাল হয়েছিল October 30, 2026
  • বদলগাছীতে সার, জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিরসনের দাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ October 30, 2026
  • আটোয়ারীতে কৃষকের ১ একর ১৫ শতক জমির করলা নষ্ট, দিশেহারা সাইদুর রহমান। October 30, 2026
  • বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ! October 29, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম

      বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ!

      October 31, 2026
      বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ

      বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ

      October 31, 2026
      রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে

      রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে

      October 31, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d