গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্থ কর্মী-সমর্থকদের ১৬টি নতুন মোটরসাইকেল ক্রয় করে দিলেন নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট। ২০২১ সালের ২৮ ডিসেম্বর সাঘাটা ইউনিয়নের কচুয়াহাট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়সহ কর্মী-সমর্থকদের ১৬টি মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট তার প্রতিশ্রুতি মোতাবেক প্রত্যেককে নতুন মোটরসাইকেল ক্রয় করে দেন। দায়িত্ব গ্রহণের ২১তম দিনে নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্থদের নতুন মোটরসাইকেল প্রদান করেন তিনি। চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট বলেন, পালসার, অ্যাপাচি, ডিসকভার, বাজাজ, টিভিএসসহ বিভিন্ন মডেলের ১৬টি মোটরসাইকেল গত ২৪ ফেব্রুয়ারি বৃহ¯পতিবার বিকালে ইউপি পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্থদেরকে প্রদান করা হয়। এতে ব্যয় হয়েছে ২০ লক্ষাধিক টাকা।
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য
অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...





