আল আমিন মন্ডল (বগুড়া) ঃ খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচী আওতায় গতকাল সোমবার (৫ই সেপ্টেম্বর ২২) ইছামতি হলরুমে বগুড়ার গাবতলীর বিভিন্ন ইউপি চেয়াম্যান ও ডিলারদের সঙ্গে মত-বিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মাদ আবু স¤্রাট খান, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, আব্দুল রশিদ মোল্লা, ইউনুছ আলী, আব্দুল ওহাব মন্ডল, শহীদুল ইসলাম বাবু, মজিবুর রহমান আলতাফ, শাহীদুল কবির টনি, মহিষাবান ইউপি প্যানেল চেয়াম্যান নাজমা আকতার, ডিলারদের মধ্যে মিজানুর রহমান মিজান, সেকেন্দার আলী, আবুজার গাফফার, মতিয়ার রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ২৮জন ডিলার বৃন্দ প্রমূখ। উল্লেখ্য, খাদ্য বান্ধব কর্মসূচী আওতায় উপজেলায় মোট ১৪ হাজার ৪৬ জন কার্ডধারী সুবিধাভোগী ভোক্তাগন রয়েছে।
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...








