বায়েজীদ গাইবান্ধা জেলা সংবাদদাতা:-
গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষকের ৬ বিঘা জমির আধা পাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা।
সর্বস্বান্ত হয়ে ওই কৃষক বাধ্য হয়ে ৯ মে মঙ্গলবার বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে।
ঘটনাটিঘটেছে ৯ মে মঙ্গলবার ভোরে উপজেলার হোসেনপুর ইউপির প্রত্যান্তপল্লী করিয়াটা মৌজায়।
মামলার এজাহারকারী করিয়াটা গ্রামের কৃষক মমিন আলী ও তার ছেলে হোসেনপুর ইউপি সদস্য সেলিম মেম্বার বলেন প্রায় ২ বছর পুর্বে ছোট ভগবানপুর সমবায় সমিতির মাধ্যমে ৯ একর জমি ৩ বছরের জন্য লিজ নিয়ে তারা চাষাবাদ করে আসছিলো।
এরইধারাবাহিকতায় ৯ মে মঙ্গলবার সকালে করিয়াটা গ্রামের রুহুল আমিনের ছেলে মতিয়ার রহমান(৩০) রহমানের ছেলে জাহাঙ্গীর (৪০) হাকিম উদ্দীনের ছেলে বাবলু মিয়া (৫০)নইম উদ্দিনের ছেলে সাহাদুল(৪৫)সহ ১০/১৫ জনের সংঘবদ্ধ একটি দল লাঠি সোটা,লোহার রড,ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া কৃষকের ৬ বিঘা আবাদী জমির আধা পাকা ধান কেটে নিয়ে যায়।আমরা তাদের অস্ত্র সস্ত্রের কাছে
নিরুপায় ছিলাম।বাধ্য হয়ে থানায় এজাহার দাখিল করেছি।
করিয়াটা গ্রামের ধান কাটা শ্রমিক মাজেদ মিয়ার ছেলে আকুল মিয়া বলেন চুক্তি মোতাবেক জমিতে ধান কাটতে গিয়ে দেখি জমিতে ধান নেই।পরে বিষয়টি জমির মালিককে অবগত করি।
করিয়াটা গ্রামের শান্তনা বেগম জানান, প্রতি বছর লিজকৃত জমিতে সেলিম মেম্বার আবাদ করে ফসল ঘড়ে ওঠানোর আগেই প্রতিপক্ষরা কেটে নিয়ে যায়।কারন জানতে চাইলে তিনি বলেন এর আগে পতিপক্ষরা চাষাবাদ করতো এখন সেলিম মেম্বার লিজ নিয়ে চাষাবাদ করায় কারনেই তারা এই কাজ অব্যাহত রেখেছে।
পলাশবাড়ী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে।
Views: 284
Related