রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে বন্ধ থাকা সেই সেচপা¤পটি অবশেষে চালু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। কৃষক নুরুন্নবী সরকার বলেন, দীর্ঘদিন যাবৎ এ সরকারি পা¤প চালুর জন্য চেষ্টা করে অনেক হতে হয়েছে। গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে। বিএডিসিকে বিদ্যুৎচালিত পা¤প বসানোর নির্দেশ দিয়েছে। এখন পানি পাচ্ছি, কাউকে কোনো টাকা দিতে হয়নি। এ পা¤পটির মাধ্যমে আশপাশের এলাকাসহ প্রায় ৩০০ থেকে ৪০০ বিঘা জমিতে পানি সরবরাহ হবে। এতে করে কৃষকের খরচ অনেকটাই কমে যাবে। বিএডিসির সাদুল্লাপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী আরমান বাদশা বলেন, বিদ্যুৎচালিত ৩০ হস ক্ষমতাস¤পন্ন সাব-মার্সিবল সেচপা¤প সংযুক্ত করা হয়েছে। এ সেচপা¤পটির সাহায্যে ৩০০ থেকে ৪০০ বিঘা জমিতে নির্বিঘ্নে পানি সরবরাহ করা সম্ভব হবে।
সুন্দরগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির
রংপুর বিভাগীয় প্রতিনিধি: চোখ বেঁচে থাক,চোখের আলোয়, এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহম্মদ আলী সরকার স্মৃতি সংঘ এর আয়োজনে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের হলরুমে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয় গত বুধবার সকাল থেকে দিনব্যাপি দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল রংপুরের পরিচালনায় একদিনের জন্য চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সেবা নিতে আসা চক্ষুরোগি সাজু মিয়া বলেন, নিভৃত পল্লী অঞ্চলে চক্ষু শিবির ক্যাম্পটি করায় অত্যান্ত খুশি। এ রকম সেবা অব্যাহত থাকলে গরীব অসহায় মানুষ চোখের সু-চিকিৎসা পেয়ে উপকৃত হবে। চক্ষুরোগি বৃদ্ধা হালিমা বেগমের সাথে তিনি বলেন, সেবা নিয়ে আল্লাহর রহমতে চোখে দেখতে পাচ্ছি বাবা,আলাহ যেন তাদের মঙ্গল করে। আহম্মদ আলী সরকার স্মৃতি সংঘ এর নির্বাহী পরিচালক এ বি এম নূরুল আখতার মজনু বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে সমাজের অবহেলিত নিপিড়ীত অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে নানা ভাবে সেবা প্রদান করে আসছে, চক্ষু শিবির সেই সেবা সমূহের একটি। আগামীতেও এধরণের সেবা অব্যাহত রাখব।







