বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা :
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে স্থগিতকৃত ভোট পূর্ণরায় ভোটগ্রহণ হবে আগামী ৪ জানুয়ারি।
আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান ইসি সচিব মো.
জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ
করা হয়েছে। এ আসনের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সব কেন্দ্র থাকবে
সিসিটিভির আওতায়। প্রার্থীরা ৬ ডিসেম্বর মঙ্গলবার থেকেই প্রচারণা শুরু করতে পারবেন।
এর আগে গতকাল ৫ ডিসেম্বর সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা
জানান, আগের নির্বাচনের দোষী কেউ নতুন নির্বাচনের দায়িত্বে থাকবেন না। ওই এলাকা থেকে
সম্ভব না হলে প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা-উপজেলা, তাও সম্ভব না হলে দেশের যেকোনো স্থান
থেকেই প্রিসাইডিং অফিসার আনা হবে। তিনি আরও বলেন, ভালো নির্বাচনের জন্য নির্বাচনের
সংস্কৃতির পরিবর্তন করতে হবে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








