……………… মোঃ রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এছাড়াও শাহাদত বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সম্মান জানানো হয়। বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সম্মান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম , আল্লাহ অয়েজ উদ্দিন বিশ্বাস, আব্দুর রশিদ ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস,গোদাগাড়ী পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর আলী, গোদাগাড়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








