নিজস্ব সংবাদদাতা:
বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী কাজীমউদ্দিন প্রধান
বলেছেন,দেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে তার কারণ রাশিয়াসহ বিভিন্ন
দেশে যুদ্ধ ও নানা কারণে গ্যাসের দাম,তেলের দাম বৃদ্ধি পাচ্ছে।
আন্তজার্তিক বাজারে গ্যাস—তেলের অভাবের সুযোগ নিয়ে বিএনপি—জামাত জোট
রাজনীতি করার চেষ্টা করছে। কোথায় গণতান্ত্রিকভাবে করবে তা না করে
প্রতিষ্ঠাবার্ষিকীর নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। জ্বালাও পোড়াও
তান্ডব চালিয়েছেন। আগেও আপনারা অনেক জ্বালাও পোড়াও করেছেন এবারও যদি
জ্বালাও পোড়াও করেন কিন্তু রক্ষা পাবেন না। ১৩সেপ্টেম্বর মঙ্গলবার
দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কণ্য শেখ রেহেনার
জন্মদিন উপলক্ষ্যে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের
নেতৃবৃন্দ ও কর্মীদের মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজমিউদ্দিন প্রধান আরো বলেন,আমাদের
জননেত্রী যেদিন নির্দেশ দিবেন সেদিন আর ঘরে বসে থাকবোনা। অনেকেই বলে
বেড়ান আমরা আওয়ামীলীগ সরকারকে এমনভাবে নামাবো অপমানজনকভাবে তাদের
পদচ্যুত করবো আমি বলি আপনাদের স্বপ্ন স্বপ্নই রয়েই যাবে। কলাগাছিয়া
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায়
এবং অনুষ্ঠানের উদ্যোক্তা কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক
সম্পাদক হাজী আহমেদ তুষার মাঈনুদ্দিনের সভাপতিত্বে স্থানীয় বুরুন্দি
ঈদগাহ ময়দানে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী কাজীম উদ্দিন প্রধান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া
বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি
আব্দুল্লাহ বাবু,শ্রী ভোলানাথ দাস,বন্দও উপজেলা পরিষদের মহিলা ভাইস
চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল
হাসান আরিফ,সহ—সভাপতি শেখ কামাল,সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,মুজাহিদুল
ইসলাম বিপ্লব,প্রবীণ আওয়ামীলীগ নেতা ইয়ানূর মিয়া,মোঃ ওবায়েদ
উল্লাহ,কামরুল হাসান জজ,বন্দর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক
সাহিদুল হাসান জুয়েল,উপ—প্রচার সম্পাদক রবিউল আউয়াল মিয়াজী,সদস্য
নাজমুল হক শাহিন,জুলহাস সরকার,যুবলীগ নেতা মোঃ রুহুল আমিন,কলাগাছিয়া
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরি সিনহা,সাধারণ সম্পাদক শোয়েব
মোহাম্মদ লিটন,মোঃ সোহেল,শেখ সুমন,মহানগর ছাত্রলীগের সহ—সভাপতি রাজু
আহাম্মেদ সুজন,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম,বন্দর পৌর
ছাত্রলীগ নেতা ফয়সাল কবির,মফিজ মেম্বার,শ্রমিকলীগ নেতা আসিফ
মাহমুদ,আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান.উজ্জল সরকার,পিয়ার মোহাম্মদ
প্রমুখ। পরিশেষে শেখ রেহেনা জন্মদিনের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানসহ পনেরই আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ
দোয়া অনুষ্ঠিত হয়।
পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এমপি...







