প্রেস বিজ্ঞপ্তি
১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে
আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের
গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-
৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি,
ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ
ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস
অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর
পাঁচলাইশ থানাধীন নবাব ভোজ রেস্তোরার সামনে একজন লোক শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত
বিপুল পরিমান বিদেশী সিগারেট বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ জুলাই ২০২২ খ্রিঃ
তারিখ ১৩৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান
পরিচালনা করে আসামী মোঃ নিজাম উদ্দিন(২৪), পিতা-মোঃ মাহবুবুল হক, সাং-মানরা, থানা-
লাঙ্গলকোট, জেলা-কুমিল্লাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে
আটককৃত আসামীর হেফাজতে থাকা ০২টি প্লাষ্টিকের বাজারের ব্যাগ হতে তার নিজ হাতে
বের করে দেয়ামতে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩২৯ প্যাকেট
বিদেশী সিগারেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ
চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী সিগারেট
বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে মজুদ করে পরবর্তীতে চট্টগ্রাম শহরের বিভিন্ন অসাধু
ব্যবসায়ীসহ বিভিন্ন লোকদের নিকট উক্ত সিগারেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।
৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত বিদেশী সিগারেট সংক্রান্তে পরবর্তী
আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।







