Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

জামায়াতকে ‘না’ করে দিয়েছে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

admin by admin
April 10, 2022
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
জামায়াতকে ‘না’ করে দিয়েছে বিএনপি
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি ও কৌশল নির্ধারণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে এনেছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘যুগপৎ’ কর্মসূচি দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন দলটির নীতিনির্ধারকরা। বিএনপি, জামায়াত ও যুগপৎ-এ আগ্রহী বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নেতারা জানিয়েছেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে কোনও কর্মসূচি পালন করা হবে না। এ কথা জানিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ ২২ বছরের জোটসঙ্গী জামায়াতকেও। বিএনপির উচ্চপর্যায়ের এক নেতা দলের সিদ্ধান্ত জামায়াতের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, যে তারা জোটবদ্ধভাবে আর কোনও কর্মসূচি পালন করবেন না।

বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো জানায়, জোটবদ্ধভাবে কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে ২০ দলীয় জোটের শরিকদের। এই সিদ্ধান্ত জামায়াতকেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় ‘অনাপত্তি’ দিয়েছে জামায়াত।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনই এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। আমরা সবার সঙ্গে সামগ্রিকভাবে আলোচনা করে তারপর সিদ্ধান্ত জানাবো।’

জামায়াতের গুরুত্বপূর্ণ এক নেতা  জানিয়েছেন, ‘২০ দলীয় জোট ভেঙে দেওয়া হয়েছে—এমন কোনও সিদ্ধান্ত হয়নি। জোট রান করবে না, এমনটিও বিএনপির তরফে বলা হয়নি। তবে, যার-যার অবস্থান থেকে সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি ও সাংগঠনিক কর্মসূচি দেওয়ার বিষয়ে উভয় দল একমত হয়েছে।’

এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টা আনুষ্ঠানিক কিছু নয়। সরকারবিরোধী আন্দোলনে সফলতার জন্য কৌশলগত কারণে যেটা উত্তম সেটাই করবে জামায়াত। সেক্ষেত্রে যদি জোট সম্প্রসারিত হয় বা নিজ-নিজ প্ল্যাটফর্মে থেকে সরকারবিরোধী আন্দোলনও হয়, তাতে আপত্তি নেই।’

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘এক দফার আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে বর্তমান সরকারের পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন পুনর্গঠন ও অবাধ নির্বাচন। এই দাবি আদায়ে সফলতার জন্য কৌশলগতভাবে যেটা উত্তম— জোটগত বা যুগপৎ বা আরও সম্প্রসারণ, সেইসব কৌশলের বিষয়টি নিয়ে আলোচনা হবে। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কৌশলগত কারণে যেভাবেই আন্দোলন হোক, ২০ দলীয় জোটের পারস্পরিক সিদ্ধান্ত ও সকলের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

বিএনপির সিনিয়র একাধিক নেতার ভাষ্য, মুক্তিযুদ্ধে বিরোধিতাসহ নানা কারণে বিতর্কিত জামায়াত। দলটির সঙ্গে বিগত প্রায় তিন বছর ধরেই প্রকাশ্যে কোনও আয়োজনে নেই বিএনপি। সম্প্রতি প্রেসক্লাবের সামনে অনশনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আমির নুরুল ইসলাম বুলবুল অংশগ্রহণ করার পর দলের শীর্ষপর্যায়ে অস্বস্তি তৈরি হয়েছে। নেতাদের কারও সন্দেহ, সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, এমন কোনও নেতা বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই জামায়াতকে প্রকাশ্যে ঠেলে দিচ্ছে কর্মসূচিতে।

যদিও জামায়াতের প্রভাবশালী এক নেতা এসব বিষয়কে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখতে রাজি নন, বলে দাবি করেন এ প্রতিবেদকের কাছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জামায়াতের তৎকালীন আমির একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণকারী গোলাম আযম এবং ইসলামী ঐক্যজোটের তৎকালীন চেয়ারম্যান শায়খুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে চারদলীয় জোট গঠনের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০১২ সালের ১৮ এপ্রিল ‘১৮ দলীয় জোটে’রূপ পায়। পর্যায়ক্রমে ২০ দলীয় জোট হিসেবে সক্রিয় ছিল।

জোট নয়, যুগপৎ কর্মসূচির সিদ্ধান্ত বিরোধী দলগুলোর

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়কে ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে জোটগত কর্মসূচি না দেওয়ার বিষয়টি জানিয়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি দলই যেন নিজ-নিজ দলীয় শক্তির ভিত্তিতে সরকারবিরোধী কর্মসূচি প্রণয়ন করে— এ পরামর্শ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। ইতোমধ্যে বিএনপির সিনিয়র তিন নেতা শরিকদের সঙ্গে পৃথক-পৃথকভাবে আলোচনা করে দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।  দলের সিদ্ধান্ত অনুযায়ী এই তিন নেতা স্থায়ী কমিটিতে পুরো কার্যক্রম সম্পন্ন করে অবহিত করবেন, বলেও দাবি করা হয়েছে বিএনপির নির্ভরযোগ্য সূত্রে।

জোটের শরিক এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অব. অলি আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রত্যেকে নিজ-নিজ জায়গা থেকে এবং নতুন যারা আসবে প্রত্যেকেই নিজেদের শক্তি প্রদর্শন সংগ্রাম করবে, মিটিং-মিছিল করবে—এটাই বিএনপির পক্ষ থেকে প্রস্তাব এসেছিলো। আমরাও বলেছি এটাতে আমাদের আপত্তি নাই।’ আর জামায়াতের বিষয়ে বিএনপি কী করবে, এটা নিয়ে আমার মন্তব্য করা উচিৎ হবে না, এটা বিএনপিই ঠিক করবে, বলে মন্তব্য করেন অলি আহমদ।

এলডিপির আরেক অংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে জোটের শরিকদের ইতোমধ্যে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার জন্য বলা হয়েছে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বিএনপির তরফে বলা হয়েছে, অগণতান্ত্রিক সরকারকে হটাতে বৃহত্তর আন্দোলনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে সকল গণতান্ত্রিক শক্তিকে এক কাতারে যুগপৎ আন্দোলনে শামিল করা হবে।’

২০ দলীয় জোটের বাইরে বিরোধী রাজনৈতিক দলগুলোর কয়েকজন শীর্ষনেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, গত কয়েকমাস ধরে বিএনপির সঙ্গে যেসব দলগুলোর আলোচনা হয়েছে, তাদের অধিকাংশই জোটহীন কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছে। বিএনপির পক্ষ থেকেও ‘যুগপৎ’ কর্মসূচির পক্ষে জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে। বিশেষত, ডান-বাম ও মধ্যপন্থী দলগুলোকে একমঞ্চে আনার ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে, ‘যুগপৎ’ কর্মসূচি হলে তা থাকবে না, বলে জানিয়েছে ঐক্যে আগ্রহী দলগুলো। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালেও কয়েকজন নেতা বিষয়টি স্বীকার করেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যমত দরকার। ‘বর্তমান সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, সংবিধান সংস্কার ইস্যুতে যত দ্রুত ঐক্যমত তৈরি হবে, তত দ্রুতই জাতির জন্য মঙ্গল’’ বলে বাংলা ট্রিবিউনকে জানান তিনি।

বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, রমজানের কারণে হয়তো বিএনপির আনুষ্ঠানিক মতবিনিময় শুরু হচ্ছে না। তবে যুগপৎ কর্মসূচির সম্ভাবনার বিষয়টি ইতিবাচক বলে জানান সাইফুল হক।

বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানিয়েছে, যুগপৎ কর্মসূচির কৌশল ও পদ্ধতি কী হবে, তা নিয়ে এখন কাজ চলছে। রমজানে বা সামনের মাস থেকেই এ বিষয়গুলো প্রকাশ্যে আসবে বলে জানায় সূত্র।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘এখন তো রমজান মাস চলছে, ‘পলিটিক্স অব ইফতার’। পারস্পরিক কথা বলা হচ্ছে, কথা বলছি। আমরা আলোচনার সূত্রপাত করেছি। আনুষ্ঠানিকভাবেও শুরু হবে। আগে থেকে এ বিষয়ে আউটলাইন দিতে পারবো না।’’

Views: 553

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

by admin
October 16, 2026
0
6

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোনা মদন...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
21

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
13

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
188

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

by admin
October 15, 2026
0
17

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। সংবিধান সংস্কার...

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

by admin
October 15, 2026
0
18

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরীকে রবিবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      October 16, 2026
      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      October 16, 2026
      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d