গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার বেলাল মিয়া (৪৫) নামে এক কৃষক টমোটো চাষে সফল
হয়েছে। কৃষক পরিবারই জন্ম। যুবক বয়স থেকে কৃষি ফসল উৎপাদন করায় নেশা ও পেশা তার। চলতি
মৌসুমে চাষ করেছে উন্নত জাতের টমেটো। ফলনও হয়েছে ভালো। বাজারে ন্যায্য দাম থাকায়
অধিক লাভের স্বপ্নে মুখে হাসি ফুটেছে বেলাল মিয়ার। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া
গ্রামে গেলে দেখা যায় সবুজ পাতার ফাঁকে থোকা থোকা টমেটো ঝুলে থাকার দৃশ্য। লাল-সবুজ
রঙের টমেটো দৃষ্টি কাড়ছে পথচারিদের। এক পথচারী অন্য পথচারীকে বলছেন একটু দাঁড়াও না
টমেটো দেখি। ফুলছড়ি উপজেলার ভাষারপাড়া গ্রামের বৃষক বেলাল মিয়া চলতি রবি মৌসুমে দুই
বিঘা জমির উচ্চ ফলনশীল বাহুবলি জাতের টমেটো চাষ করেন। টমেটোর বা¤পার ফলন হয়েছে।
টমেটো বিক্রয় করে লাভবান হচ্ছে তিনি। কৃষি মাঠ দিবসে অন্যান্য কৃষকের মাঝে উদাহরণ হয়ে
দাঁড়িয়েছিল বেলাল মিয়া। কৃষক বেলাল মিয়া বলেন, দুই বিঘা জমিতে টমেটো টাষে বীজ-সার-
শ্রমিকসহ অন্যান্য খরচ হয়েছে প্রায় ৭৫ হাজার টাকা। ইতিমধ্যে ৭০ হাজার টাকার টমেটো
বিক্রয় করা হয়েছে। বর্তমান বাজার মূল অনুযায়ী আরও ৩ লক্ষাধিক টাকার টমেটো বিক্রয় হওয়ার
সম্ভবনা রয়েছে। তিনি আরও বলেন ধান চাষের চেয়ে সবজি উৎপাদন সবজি লাভজনক। ফলে
টমেটোসহ অন্যান্য শাক-সবজি চাষ করে সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরছে। দরিদ্রতাকে বিদায়
জানিয়েছি। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক বেলাল উদ্দিন বলেন, বেলাল মিয়া
একজন আদর্শ কৃষক। পরিকল্পিতভাবে টমেটো চাষ করেছে। ফলনও হয়েছে ভালো।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







