মোহাম্মদ সোহেল,টাংগাইল জেলা প্রতিনিধি;
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী ২০২৪ সালের নির্বাচনও দেশে সংবিধান অনুযায়ী হবে। চেষ্টা করব বিএনপিকে নির্বাচনে আনার। না আসলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে। গত তিনটি নির্বাচনে বিএনপির চরম বিপর্যয় হয়েছে, তাদের কর্মকাণ্ড দেখে আমার মনে হয়, আগামী নির্বাচনে চতুর্থ বারের মতো বিএনপির বিপর্যয়ের সময় এসে গেছে।
শনিবার (০৪ মার্চ) টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ভোলা তার বক্তব্যে বলেন,বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে এবং বিএনপি
অস্তিত্বের স্বার্থে তাদের নেতৃবৃন্দ নির্বাচনে আসতে বাধ্য হবে।
কুমিদিনি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল আলমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি,মো. ছানোয়ার হোসেন এমপি, সংরক্ষিত নারী এমপি খন্দকার মমতা হেনা লাভলী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর,সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল করিম মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।
কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে মানুষ খুবই খুশী।স্বাধীনতার লক্ষ্য ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়া,এ দেশ সে লক্ষ্যেই এগিয়ে চলেছে।দেশের জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
প্রান্তিক খামারিরাও ঠিকমতো দাম পাচ্ছেন না।এ বিষয়টি আমি সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তুলে ধরব। এমন একটা নীতি আমাদের নির্ধারণ করতে হবে। যার মাধ্যমে পোলট্রির দাম সহনশীল রাখা যায়।যাতে নিম্নআয়ের সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে থাকে এবং একইসঙ্গে ব্যবসায়ী,খামারি ও উদ্যোক্তারা লাভবান হয়।







