গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ- ১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বাবু, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেন জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ বনাম গোমনাতী ইউনিয়ন পরিষদ।
Views: 468
Related