তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে আমগাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে, ৪মে বুধবার উপজেলার সরঞ্জাই ইউপির তাতীহাটি গ্রামের একটি আম বাগানে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেছে। তবে এখানো কেউ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি। এদিকে এমন অচেনা মানুষের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে এক ধরণের আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, আম বাগানে আম গাছে গলায় ফাঁস দেয়া লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শাল থানায় নিয়ে আশা হয়। লাশ পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে, পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে কি ভাবে নিহত হয়েছে, হত্যা করে গলায় ফাঁস দিয়ে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে না আত্মহত্যা করেছে।
Post Views: 326
Related