তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা হত্যা করেছে। তানোর পৌর এলাকার রায়তানবর্ষ মহল্লায় এই ঘটনা ঘটেছে। নিহতের নাম মাহাফুজুর রহমান পাভেল (৪২), তিনি একই মহল্লার মৃত হাজী আনিসুর রহমানের পুত্র।বাড়িতে তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে। তবে প্রতিবেশীরা এটাকে রহস্যজনক মৃত্যু বলে অবিহিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানান, প্রাথমিক ভাবে তাদের মনে হয়েছে মৃত্যুর পর তাকে ঝুলিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, রয়েল সুস্থ ব্যক্তি বলে তারা জানেন, বাজারে তার দোকান ছিল।
এদিকে এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের বড় ভাই রয়েল হোসেন অভিযোগ করে বলেন, পাভেলের স্ত্রীর সহযোগিতায় তার ছোট ভাই হাট ইজারাদার রনি পরিকল্পিতভাবে হত্যা আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। তিনি বলেন, তিনি বাদি হয়ে মামলা করতে
চান। কিন্তু তার কথা আমলে না নিয়ে পুলিশের উপস্থিতিতে তাকে পাগল বলে আঙ্খায়িত করে ছোট ভাই রণি ও তার পার্টনার রানা। অন্যদিকে নিহতের স্ত্রী ও ছোট ভাইয়ের দাবি মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে পাভেল আত্মহত্যা করেছে।
জানা গেছে, ৮মে সোমবার সকালে
মাহফুজুর রহমান পাভেল (৪২) নিজ ঘরের সয়ন কক্ষে তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে ঝুলে ছিলো। পরিবারের লোকজন জানতে পেরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন এবং কারো কোনো অভিযোগ না থাকয় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। নিহতের লাশ ঘরের ভিতর থেকে নিচে নামানো হয়। কিন্তু কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফন করার অনুমতি দেয়া হয়েছে। #
তানোর প্রতিনিধি
Views: 347
Related