মোঃআশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি:
কৃষি প্রধান এ অঞ্চল দেশের শষ্যভান্ডার নামে খ্যাত। এ অঞ্চল থেকেই বাংলাদেশের সিংহভাগ চাল ও খাদ্যশষ্য সংগ্রহ করা হয়ে থাকে। ইতোমধ্যে আমাদের দেশের কৃষি পণ্য ইউরোপের বাজারেও প্রবেশ করছে। জিও, এনজিও’র সহযোগিতায় কৃষকরা আজ দেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করছেন। আধুনিক কৃষি যন্ত্রপতি, উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ পেয়ে কৃষকদের ফলন বৃদ্ধি পেয়েছে। কৃষকদের মুখে হাসি ফুটেছে। কৃষকরা আজ ঘরে বসেই আধুনিক কৃষি উপকরণ, সার বীজ কিটনাশকসহ নানা সহায়তা পাচ্ছেন। কৃষি ও কৃষকদের উন্নয়নে জিও, এনজিও সকলে একযোগে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে এ অঞ্চলে গ্রাম বিকাশ কেন্দ্র অগ্রণী ভুমিকা পালন করছে। দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কৃষক সমাবেশ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
মঙ্গলবার (৯মে) দুপুর ১২টায় বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে কৃষক সমাবেশ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
কৃষক সমাবেশে গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র উপ-ব্যাবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র মহা-ব্যাবস্থাপক মুহাম্মদ হাসান খালেদ, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন, কৃষি যন্ত্র উদ্ভাবক কৃষক ডা. অনোয়ার হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের এরিয়া ম্যানেজার মোল্লা রসিকুর রহমান, মাইক্রো ফাইনান্স পরিচালক অসিম রাউত, সহকারি পরিচালক রেজাউল আহসান প্রমুখ। কৃষক সমাবেশ শেষে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শণী পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় অত্র অঞ্চলের কৃষি উদ্ভাবক, সুধি, গণমাধ্যমের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Views: 397
Related