আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধিঃ
গত ২০ অক্টোবর আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে গিয়েছিলেন ভ্যান চালক আব্দুর রাজ্জাক, সাথে থাকা ভ্যানটি রেখে যান মসজিদ প্রাঙ্গণেই। আসরের নামাজ শেষ করে বাহিরে এসে দেখেন তাঁর ভ্যানটি আর নেই, চুরি হয়ে গিয়েছে। ভ্যান চালক আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের বাসিন্দা।
আয়ের একমাত্র মাধ্যম ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন আব্দুর রাজ্জাক।এ অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কওমি উলামা পরিষদ।পরবর্তী সমেয় তাঁকে নতুন একটি অটোভ্যান উপহার দেওয়ার উদ্যোগ নেন তাঁরা। পরবর্তীতে আলফাডাঙ্গা উপজেলা কওমি উলামা পরিষদ সংগঠনটির পক্ষ থেকে তাকে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান । রোববার (১০ নভেম্বর) রাতে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে রাজুর হাতে নতুন অটোভ্যান ও চাবি হস্তান্তর করা হয়। । সবার সম্মিলিত সহযোগিতায় রাজুর জন্য একটি নতুন অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের এমসি তামিম আহমেদ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, আলফাডাঙ্গা কওমি উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম ও সহ-সভাপতি মাওলানা আমিনুল্লাহ।








