নেটওয়ার্ক সদস্যদের মতবিনিময়
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি- পতœীতলায় বেসরকারী
এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের
উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের
সাথে উপজেলা প্রশাসনের উন্নয়ন কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক
মতবিনিময় সভা সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পতœীতলা প্রেসক্লাব ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর সভাপতি আলহাজ্ব বুলবুল
চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোছাঃ রুমানা আফরোজ। তিনি বলেন সমাজের কাউকে পিছিয়ে রেখে দেশ কখনো
উন্নয়ন করতে পারেনা। কাউকে বাদ দিয়ে উন্নয়ন হয়তো সম্ভব কিন্তু টেকসই উন্নয়ন
সম্ভব নয়।
স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট রাজশাহীর সুদিপ কুমার ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) এটিএম ফসিউল আলম,
উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, পতœীতলা
প্রেসক্লাবের সাঃ সম্পাদক মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, প্রো-বনো লইয়ার্স
এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের
সদস্য চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, শিক্ষক মিলন কুমার, সাংবাদিক মিজানুর রহমান, আল-
আমিন রহমান, আদিবাসি নেতা নরেন পাহান, জতিন টপ্য, পরেশ টুডু, দলিত নেতা সুমন
কুমার রবি দাস, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর সদস্যবৃন্দ প্রমুখ।
মতবিনময় সভায় আর্থ-সামাজিক সহ সামগ্রীক পেক্ষাপটে সমন্বিত উন্নয়ন উদ্যোগ
কার্যকর করার মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে প্রান্তিক জনগোষ্ঠির অধিকার, খাদ্য
নিরাপত্তা, পরিবেশ সম্মত কৃষি আয় বৃদ্ধি, কর্মসংস্থান, দূর্যোগ ঝুকি হ্রাস ও
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সক্ষমতা ত্বরান্বিতকরণ এবং গণতান্ত্রিক
বিকেন্দ্রিকরণ, কার্যকর স্থানীয় শাসন, গ্রাম আদালত পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে
আলোচনা করা হয়।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








