বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের নতুন
ক্লাসরুমের ভিত্তি স্থাপন করা হয়েছে।
১৯ ডিসেম্বর সোমবার সকালে নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ক্লাসরুমের ভিত্তি স্থাপন করেন
পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান
তোহিদুল ইসলাম মন্ডল, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক
মতিউর রহমান মন্ডল, সহকারী শিক্ষক আব্দুল সামাদ, ওমর ফারুক সরদারসহ স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








