বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে মরহুম স্বাধীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৫ ই ডিসেম্বর সোমবার পলাশবাড়ী এস এম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম স্বাধীন
স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে পলাশবাড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান
মিল্লাতের সভাপতিত্বে খেলায় স্বাগতিক পলাশবাড়ী ফুটবল একাদশ বনাম গোবিন্দগঞ্জ ফুলবাড়ী
ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলায় যথা সময়ে ১-১ গোলে সমতা থাকলেও ট্রাইবেকারে ফুলবাড়ি
ফুটবল একাদশ কে পরাজিত করে পলাশবাড়ী ফুটবল একাদশ।
পরে, বিজয়ী এবং রানার্সআপদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যূৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা
আওয়ামীলীগ (সাবেক) সভাপতি আবু বকর প্রধান,বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম
,পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান সহ অংশগ্রহণকারী অতিথি বৃন্দ।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








