পল্লী উন্নয়ন একাডেমি রংপুর আইন ২০২২ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ আইন অনুমোদন দেওয়া হয়।
বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার সাংবাদিকদের বিস্তারিত জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ একাডেমিটি ২১ সদস্য বিশিষ্ট বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে। এই আইনে ২২টি ধারা রয়েছে।
তিনি বলেন, এখানে বিভিন্ন গবেষণা কার্যক্রম, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনসহ বিভিন্ন ডিগ্রি দেওয়া হবে। নিজস্ব তহবিল গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনে। এই একাডেমিটির নাম হবে ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি’।







