মালে, মালদ্বীপ: বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির (এমএনইউ) গ্রন্থাগারে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের রচিত Power of Bonding and Non-Western Soft Power Strategy বইটি উপহার দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমএনইউ-এর উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বইটি গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ শিক্ষক, গবেষক এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার তাঁর বক্তব্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “Power of Bonding” পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের মধ্যে সম্পর্কভিত্তিক সফট পাওয়ারের একটি নতুন ধারণা, যা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বাংলাদেশ–মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে বলেন, এই গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি মূল্যবান সংযোজন হবে। তিনি ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...








