ঢাকা, ০৮ জুলাই ২০২৬ (বুধবার): গত ২৫ জুন থেকে ০৭ জুলাই ২০২৬ পর্যন্ত খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও গুইমারা রিজিয়নের বিভিন্ন জোনের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী প্রদান, আর্থিক সহায়তা, সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচি এবং বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি এই সকল কার্যক্রমের আওতায় উপকৃত হন।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
Views: 185
Related