প্রকৃতির নির্মমতার কাছে মানুষ কতটা অসহায়, তা আরও একবার প্রমাণ করল চলমান বন্যা পরিস্থিতি। চারদিকে শুধু থৈ থৈ পানি আর তীব্র স্রোত। এর মাঝেই বুকফাটা এক আর্তনাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্তব্ধ করে দিয়েছে লাখো মানুষকে।
কয়েকদিন আগেই নিজের সন্তানকে হারিয়েছেন এক হতভাগা পিতা। বুকভরা কষ্ট নিয়ে সন্তানকে চিরনিদ্রায় শায়িত করেছিলেন গ্রামের কবরস্থানে।
কিন্তু হঠাৎ আসা বন্যার তীব্র স্রোতে প্লাবিত হয়েছে পুরো এলাকা। পানির তোড়ে নতুন দেওয়া কবরটির মাটি ধসে যাওয়ার উপক্রম হয়েছে।
যেই সন্তানকে জীবিত অবস্থায় কোনো আঁচ লাগতে দেননি, মৃ’ত্যুর পরও তার ম’রদেহ যেন বন্যার পানিতে ভেসে না যায়, সেই ভয়ে কাঁপছেন বাবা।
স্থানীয়রা জানান, বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকার কবরস্থান তলিয়ে গেছে। অনেকেই তাদের স্বজনদের কবরের এই পরিণতি দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না। তবে এই বাবার লড়াই যেন সবকিছুর ঊর্ধ্বে।
জীবিত থাকতে তো বাঁচাতে পারলাম না বাবা, এখন মরে যাওয়ার পরও তোকে পানির স্রোতে ভেসে যেতে দিতে পারি না, চোখের জল মুছতে মুছতে এভাবেই বিলাপ করছিলেন ওই অসহায় পিতা।
চলমান এই বন্যা পরিস্থিতিতে শুধু ঘরবাড়ি বা ফসলের ক্ষতি নয়, মানুষের আবেগ আর শেষ আশ্রয়টুকুও কীভাবে কেড়ে নিচ্ছে প্রকৃতি, এই ঘটনা তারই এক জলন্ত ও নির্মম উদাহরণ..!
পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি বাবার কাঁধে সন্তানের লা’শ, এই বাবার কষ্টটা অনুভব করতে পারছেন?
Views: 176
Related