প্রেস বিজ্ঞপ্তি
১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে
আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের
গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭,
চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী,
অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের
ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম
হয়েছে।
২। ভুক্তভোগী ভিকটিম র্যাব-৭, চট্টগ্রাম বরাবর অভিযোগ করেন যে, ২০২১ সালের এপ্রিল মাসে
জনৈক ফয়সাল এর সাথে ফেসবুক এর মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে
ভিকটিম যখন জানতে পারে যে ফয়সাল বিবাহিত এবং তার দুটি সন্তান আছে তখন সে ফয়সালের
সাথে সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীতে ফয়সাল তার মোবাইলে কৌশলে ধারণকৃত ভিকটিমের
ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও দেখিয়ে পূনরায় তার সাথে সম্পর্ক রাখতে চায় এবং তাকে
হুমকি প্রদান করে যে, ভিকটিম যদি তার সাথে শারীরিক সর্ম্পক না করে তবে সে ছবি ও ভিডিও
ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেবে। এভাবে ভিকটিমকে ব্লাকমেইল করে ফয়সাল বিভিন্ন সময় তার
নিকট হতে টাকা আদায় করত। এক পর্যায়ে ভিকটিম তার প্রস্তাবে রাজী না হওয়ায় ফয়সাল ক্ষিপ্ত
হয়ে গত ০৫ জুলাই ২০২২ তারিখে জনৈক মোঃ হোসাইন এর সহায়তায় ভিকটিমের বিভিন্ন
অশ্লীল ছবি ও ভিডিও তার স্বজনদের মাঝে ছড়িয়ে দেয় এবং ফেসবুকে আপলোড করে।
৩। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের
করেন যার মামলা নং-৩১, তারিখ ২২ জুলাই ২০২২ খ্রিঃ, ধারা- ২২/২৪/২৫/২৯/৩৫ ডিজিটাল নিরাপত্তা
আইন, ২০১৮।
৪। ভিকটিমের এরুপ অভিযোগের বিষয়টি র্যাব-৭, চট্টগ্রাম মানবিকতার সহিত আমলে নেয়।
এরই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে
গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। গোয়েন্দা নজরধারীর এক পর্যায়ে র্যাব-৭ জানতে পারে বর্ণিত
সাইবার অপরাধী মোঃ হোসাইন চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় অবস্থান
করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ জুলাই ২০২২ খ্রিঃ ১৫২৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি
আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হোসাইন (৩৪), পিতা-অলি
আহমদ, সাং-চরলক্ষ্যা, থানা-কর্ণফুলি, চট্টগ্রাম মহানগরীকে গ্রেফতার সক্ষম হয়। পরবর্তীতে
উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী উল্লেখিত ঘটনার সাথে
সম্পৃক্ততার কথা অকপটে স¦ীকার করে।
৫। গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট
থানায় হস্তান্তর করা হয়েছে।







