বাংলাদেশ, বরিশাল মহানগর। আজ সকাল ৯ ঘটিকায় চাঁদমারী এমসি অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে নগর নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভা অনুস্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলছে, বাজারের আগুনে পুড়ছে জনগন। অভাব ও দারিদ্র্যের কষাঘাতে বর্তমানে জনজীবন বিপর্যস্ত। মানুষের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্য বৃদ্ধির অদৃশ্য শক্তি। জীবনধারণের প্রয়োজনীয় প্রতিটি দ্রব্য মূল্য অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে। চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি, লবণ, গম, আটা, রুটি, বিস্কুট ইত্যাদি দ্রব্যের মূল্য আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। তিনি আরো বলেন,জ্বালানি ও ভোজ্যতেল, গ্যাস ও পানির মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’।অব্যবস্থাপনা ও সিন্ডিকেট প্রতিরোধ না করে বারবার গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধি গণবিরোধী। তাই আমরা নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সাভাপতিত্বে ও সাংগঠনিক গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নগর তথ্যগবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, দফতর ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন , অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ আলমগীর হোসেন বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর ,আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুল কাইয়ুম মুহাম্মাদ নেয়ামতুল্লাহ এবং থানা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ।
চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : চার বছর ধরে নিখোঁজ ছিলেন মা। কত খোঁজাখুঁজি, কত অপেক্ষা, কত প্রার্থনা—তবুও মায়ের কোনো...





