মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ মে রোববার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা এলএসডি গোডাউন চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
এসময় ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম,উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন,ফুলবাড়ী (ওসি) এলএসডি মোঃ ইমরান হোসেন,বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস,আমিন অটো রাইচ মিলের সত্বাধিকারী মোঃ রুহুল আমিন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তি যোদ্ধা সৈয়দ হাসান ফারুক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ডাব্লু, চালকল মালিক সমিতির সভাপতি,সাধারণ সম্পাদকসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন,এ বছর উপজেলায় প্রতি কেজি ধান ৩০টাকা দরে ১ হাজার ২শত ২ মেট্রিক টন ও প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে ৯ হাজার ২ শত ২২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
Views: 387
Related