মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভাসহ নানা কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
১লা মে সকাল ৯ টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়, র্যালীটি উপজেলা চত্তরসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (১১৬৭) ফুলবাড়ী উপজেলা স্ট্যান্ড কমিটি। এতে মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সম্পাদক এটি এম মাহাবুবুর রহমান,সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ ফুলবাড়ী স্ট্যান্ড কমিটির সকল নেতৃবৃন্দু। ফুলবাড়ী উপজেলার দোকান কর্মচারী ইউনিয়ন, ট্রাক ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন গুলো পৃথক পৃথক ভাবে র্যালী আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসুচি পালন করেছেন । র্যালী শেষে বিভিন্ন শ্রমিক সংগঠন উপজেলার প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ।
Views: 347
Related