ফের আলোচনা শুরু করতে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা, ‘সর্বাত্মক যুদ্ধে’ প্রস্তুত ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করাতে তেহরানে গেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ইরান জানিয়েছে, তারা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কাতারের এই প্রতিনিধিদল ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করবেন।

তবে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে এখন সন্দিহান ইরানের কর্মকর্তারা। তাঁদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলা এবং পরবর্তী রাজনৈতিক অবস্থান তাদের সন্দেহ আরও বাড়িয়েছে।

ইরানের পাঁচটি প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেসামরিক ও সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এসব হামলায় অনেকে নিহত ও আহত হয়েছেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি এক বক্তব্যে সমঝোতা স্মারক একতরফাভাবে বাতিলের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করছে তেহরান।

রাজনৈতিক বিশ্লেষণ

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। প্রয়োজনে দেশ ‘সর্বাত্মক যুদ্ধের’ জন্য প্রস্তুত।

ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, চাপ প্রয়োগ করে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব নয়। তাঁদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে হলে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও যুদ্ধবিরতি পুরোপুরি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১০ জুলাই) সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করায় আমরা সম্মত হয়েছি। তবে আমরা জানিয়ে দিয়েছি, যুদ্ধবিরতি শেষ।

সম্পর্কিত পোস্ট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও বিষয়টি তার জানা নেই...

হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে তৈরি হয়েছে নজিরবিহীন নিরাপত্তা উদ্বেগ। উদ্ভূত...

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

প্রেস রিলিজ | PRESS RELEASE   সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.