গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুন্নবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবিম প্রমূখ। শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারীর নেতৃত্বে ফ্রী মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগজ্ঞ কমিউনিটি ক্লিনিকে ৩০ থেকে ৬০ বছর বয়সী বিবাহিত মহিলাদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্পে শতাধিক রোগীর সেবা ও চিকিৎসাপত্র প্রদান করা হয়। ভায়া ক্যাম্পে ৪জন পজেটিভ রোগী সনাক্ত করেন সিনিয়র স্টাফ নার্স সাবানা ও হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন, সিএইচসিপি ওয়াহিদুজ্জামান বাবু, পরিবার কল্যান সহকারী গীতা রানী, স্বাস্থ্য পরিদর্শক( ইনচার্জ) ও স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমান প্রমূখ।
Views: 235
Related