ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
পরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন নেতারা। পরে সামাজিক ও সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।
স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারের দোহায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী। ৮ মার্চ পর্যন্ত কাতারে অবস্থান করবেন তিনি।







