নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যুদ্ধকালীন কমান্ডার আব্দুল জলিল তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, প্রধান বক্তা হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুন, বিশেষ অতিথি হিসেবে গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, আমজাদ হোসেন, মোমিনুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
#
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের অনিয়ম...






