বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ৪ হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদণা কর্মসূচির আওতায় বোরো মৌসুমে বিনামূল্যে উচ্চ ফলনশীল উফশী ও হাইব্রিড জাতের এই ধান বীজ ও সার বিতরণ করা হবে। ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এই প্রনোদণা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দিন প্রমুখ। কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, আসন্ন বোরো মৌসুমে উপজেলার ২৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল উফশী এবং ১৪০০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের ধান বীজ ও সার বিতরণ করা হবে। ২৬২০ জন কৃষকের প্রত্যেককে উফশী জাতের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ১৪০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধান বীজ বিনামূল্যে প্রদান করা হবে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








