বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী শাখার আয়োজনে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সুমন হোসন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম সাজু, আওয়ামীলীগ নেতা হাফিজার রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জাহিদ হোসেন, বঙ্গবন্ধু সরকারী কলেজের ভারপ্রাপ্ত সভাপতি সালমান হোসেন, সাধারণ সম্পাদক সাকাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







