আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই শিল্পীর এই গানের মতই পানির জন্য হাহাকার পড়ে গেছে সব এলাকায়। জলবায়ু পরিবর্তন বৈশি^ক উষ্ণনতার প্রভাবে ক্রমেই বৃষ্টিপাতের পরিমান কমছে। এলাকার নদ নদী খাল বিলে পর্যাপ্ত পানি নেই। প্রকৃতির বিরুপ আচোরণ ও তিক্ষè খরতাপে যেন পুড়ছে ফসলের মাঠ ঘাট। সৃষ্টিকর্তার সšুÍষ্টিলাভ ও কাঙ্খিত বৃষ্টিপাতের আশায় সব এলাকাতেই বৃষ্টি চেয়ে ইস্তেষ্কার নামাজ আদায় করছে এলাকাবাসী। ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁর বদলগাছী শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ইস্তেষ্কার নামাজ আদায় করেন এলাকার মুসল্লিরা। এ সময় চাংলা গ্রামের সহকারী জজ জোবায়ের হোসেন এর আয়োজনে মাদ্রাসা সুপার মওলানা লোকমান হাকিম দুই রাকাত ইস্তেষ্কার নামাজ আদায় করেন। নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন দীর্ঘদিন ধরে অনা বৃষ্টি আর প্রচুন্ড তাপদাহে অতিষ্ট জনজীবন। রাস্তাঘাটে বের হলে তিক্ষè রোদের শিখা গায়ে লাগলে মনে হয় যেন অগ্নি বর্ষন হচ্ছে। মাঠে ফসল পুড়ছে, ঝরে পড়ছে বাগানের আম, লিচু, মাল্টা। আমরা বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেছি। বৃহস্পতিবার বদলগাছীসহ নওগাঁর আশেপাশে এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রী সেলসিয়াস। বাতাশের আদ্রতা ছিল শতকরা ৪০ শতাংশ। বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল ইসলাম বলেন আগামী দুএক দিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পূর্বাভাস রয়েছে। আকাশের বৃষ্টিপাত হলেই পরিবেশ নিয়ন্ত্রণে আসবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







