বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে সম্প্রীতি মেলা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশন সংস্থার অর্থায়নে নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন “স্ট্রেইনদেন ইয়াং এন্ড এ্যাডাল্ট পিস মাল্টিপ্লায়ার’স ইন বাংলাদেশ (অহিংসা) প্রকল্প বদলগাছী শাখার আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্প্রীতি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম খান। ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বদলগাছী মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সিভিল সোসাইটি অর্গানাইজেশন বদলগাছী শাখার সিএসও বৈদ্যনাথ টপ্য এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, চলচিত্র পরিচালক আজাদুল ইসলাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বদলগাছী মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ফিরোজা বেগম। উপজেলার ৪টি ইউনিয়নে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর (আদিবাসী) ছেলে মেয়েরা এই মেলায় অংশ গ্রহন করে। আদিবাসীর সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরে মেলায় ৮ স্টল প্রদর্শনী করে। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ করা হয়।








